বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিশ্ব গ্রিসের উপকূল থেকে আরও ১৩১ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার
logo

গ্রিসের উপকূল থেকে আরও ১৩১ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

১৩১ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে, গ্রিসের ক্রিট দ্বীপের উপকূল থেকে দেশটির কোস্টগার্ড। এর ফলে গত পাঁচ দিনে ওই এলাকায় সমুদ্র থেকে উদ্ধার হওয়া মানুষের সংখ্যা দাঁড়াল ৮৪০ জনে।

শনিবার (২৭ ডিসেম্বর) ১৩১ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে বলে গ্রীসের কোস্টগার্ড মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে উদ্ধার হওয়া এসব অভিবাসী একটি মাছ ধরার নৌকায় ছিলেন। নৌকাটি ক্রিটের দক্ষিণে অবস্থিত ছোট দ্বীপ গাভদোসের প্রায় ১৪ নটিক্যাল মাইল দক্ষিণে অবস্থান করছিল। উদ্ধারকৃতদের সবাইকে গাভদোস দ্বীপে নিয়ে যাওয়া হয়েছে। তবে তাদের জাতীয়তা সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।

লিবিয়া থেকে ক্রিটে পৌঁছানোর চেষ্টা করতে গিয়ে ঝুঁকিপূর্ণ এই সমুদ্রপথে অনেক অভিবাসীর মৃত্যু ঘটে। চলতি মাসের শুরুতে ক্রিট উপকূলে একটি নৌকা ডুবে গেলে ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়, যাদের বেশিরভাগই ছিলেন সুদান ও মিসরের নাগরিক। ওই ঘটনায় আরও ১৫ জন নিখোঁজ হন এবং মাত্র দুইজন প্রাণে বেঁচে যান।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে, বছরের শুরু থেকে এ পর্যন্ত ইউরোপে পৌঁছানোর চেষ্টা করে ১৬ হাজার ৭৭০ জনের বেশি মানুষ ক্রিট দ্বীপে পৌঁছেছেন যা গ্রিসের অন্য যেকোনো দ্বীপের তুলনায় বেশি।

এদিকে অভিবাসীর চাপ বৃদ্ধি পাওয়ায় গত জুলাইয়ে গ্রিসের রক্ষণশীল সরকার তিন মাসের জন্য আশ্রয় আবেদন প্রক্রিয়া স্থগিত করে। বিশেষ করে লিবিয়া থেকে আগতদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত নেওয়া হয় যা সরকার একান্ত প্রয়োজনীয় বলে উল্লেখ করেছে। সূত্র : এএফপি

খুঁজুন