বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রাজধানী গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার এক
logo

গোয়েন্দা পুলিশের অভিযানে ১০০০০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেফতার এক

রাজধানীর কাপ্তানবাজার এলাকায় থেকে ১০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-গুলশান বিভাগ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোহাম্মাদ মিছবাহ (২৬)
আজ শনিবার (৬ সেপ্টেম্বর ২০২৫) সকাল আনুমানিক ০৭: ৩৫ ঘটিকায় ওয়ারী থানাধীন কাপ্তানবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। 

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, আজ শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি গুলশান বিভাগের একটি চৌকস টিম ওয়ারি থানাধীন কাপ্তানবাজার এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারি মিছবাহকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত হতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট  উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে ওয়ারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মিছবাহ একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে কক্সবাজার  হতে ইয়াবা ট্যাবলেট  সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো মর্মে  প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। 

গ্রেফতারকৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন