গত ১৬ জুলাই গোপালগঞ্জে জুলাই যোদ্ধাদের "পদযাত্রা অনুষ্ঠানে" নিষিদ্ধ সংগঠন আওয়ামী-ছাত্রলীগ সন্ত্রাসীদের নৃশংস হামলার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের বকুলতলায় বিক্ষোভ মিছিল পূর্বক এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী জেলা শাখার আমীর মাওলানা মুহাম্মাদ আব্দুস সাত্তার এর সভাপতিত্বে ও জামায়াতে ইসলামী শহর শাখার আমীর খন্দকার মুকাদ্দাস আলীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী জেলা শাখার সেক্রেটারি আইনজীবী আব্দুল আওয়াল, সহকারী সেক্রেটারি অধ্যাপক সুলতান মাহমুদ, শহর শাখার সেক্রেটারি অধ্যক্ষ মিছবাহুর রহমান কাওছার, ছাত্রশিবির জেলা শাখার সেক্রেটারি আসাদুল ইসলাম, পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি অধ্যক্ষ জিয়াউল কবির, জেলা বায়তুলমাল এর সেক্রেটারি আইনজীবী ছামিউল হক প্রমুখ।
এসময় বক্তারা বলেন, মানুষের নাগরিক অধিকার সাম্য এবং মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য সংবিধান সংস্কার অপরিহার্য। জুলাই যোদ্ধাদের উপর আক্রমণকারীদের উদ্দেশ্যে হুশিয়ার করে বক্তারা বলেন, এই তরুণ সমাজকে রুখা যাবেনা। তাদের কার্যক্রম বন্ধ করা যাবে না।
তারা আরও বলেন, গোপালগঞ্জের নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই এবং দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের গ্রেফতার করে, বিচারের আওতায় আনার দাবি জানান। একি সাথে প্রশাসনকে অত্যন্ত দৃঢ়তার সাথে, সাহসিকতার সাথে এই ধরনের ঘটনা মোকাবেলা করার আহবান জানান তারা।
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী জেলা ও শহর শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
-খবরপ্রতিদিন/ সি.ব
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলায় গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে জামায়াতে ইসলামী জেলা ও শহর শাখার বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
-খবরপ্রতিদিন/ সি.ব