বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রাজধানী গোপালগঞ্জ যুবলীগ নেতা ফিরোজ মাহমুদকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ
logo

গোপালগঞ্জ যুবলীগ নেতা ফিরোজ মাহমুদকে গ্রেফতার করেছে খিলগাঁও থানা পুলিশ

বৈষম্যবিরোধী আন্দোলনে সালাউদ্দিন সুমন হত্যা মামলার সন্ধিগ্ধ আসামি গোপালগঞ্জ সদর থানা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এস এম ফিরোজ মাহমুদকে গ্রেফতার করেছে ডিএমপির খিলগাঁও থানা পুলিশ।

বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা আনুমানিক ০৬:১৫ ঘটিকায় রাজধানীর পশ্চিম  আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত ১৯ জুলাই ২০২৪ সন্ধ্যা আনুমানিক ০৬:০০ ঘটিকায় দক্ষিণ বনশ্রী ২ নম্বর জামে মসজিদের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সমর্থনে হাজার হাজার ছাত্র-জনতা মিছিল করছিল। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে এলোপাথাড়ি গুলিবর্ষণ করে। এতে সালাউদ্দিন সুমন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী ফাতমা আক্তার তমা বাদী হয়ে ৬ জুলাই ২০২৫ তারিখে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা  করেন।

থানা সূত্রে আরও জানা যায়, তদন্তাধীন এই মামলায় বুধবার সন্ধ্যায় পশ্চিম আগারগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে এস এম ফিরোজ মাহমুদকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন