বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা গোদাগাড়ীতে সৃজন প্রকল্পের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা
logo

গোদাগাড়ীতে সৃজন প্রকল্পের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা

মুক্তার হোসেন, গোদাগাড়ী(রাজশাহী) প্রতিনিধিঃ- রাজশাহীর গোদাগাড়ীতে প্রাথমিকে চিত্রাঙ্কন ও কলেজ-বিশ্ববিদ্যালযয়ের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলার কাকনহাটের রিইব প্রকল্প অফিসে রিসার্চ ইনিশিয়েটিভস বাংলাদেশ (রিইব)-এর সৃজন প্রকল্পের অন্যতম কর্মসূচী আয়োজনে। রিইব-এর সৃজন প্রকল্পের  মাঠ সমন্বয়কারী বাবুল চন্দ্র সূত্রধরের সভাপতিতে

প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে চিত্রাঙ্কন ও কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যায়ে রচনা প্রতিযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডি,বিশেষ অতিথি ছিলেন কাকনহাট পৌরসভার সাবেক প্যানেল মেয়র আল মামুন,

 কাবিউস সংস্থার প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন ও গোদাগাড়ী উপজেলা সাঁওতাল পারগনা পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ হেমব্রম,

অনুষ্ঠানটি  সঞ্চালনায় ছিলেন লিপি টুডু, নৃপেন্দ্রনাথ মাঝি ও সুধা টপ্প্য’। অন্ষ্ঠুানে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ৮ জন ও রচনা প্রতিযোগিতায় ৪ জনকে পুরুস্কার ও সনদপত্র তুলে দেয়া হয়। এ সময় স্থানীয় গণগবেষণা দলের সদস্যরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ  করেন।

বক্তারা বলেন, আদিবাসী শিশু ও ছাত্রছাত্রীরা এরকম আয়োজনে যোগ দেওয়ার সুযোগ কম পায়।যে স্বল্প সুযোগগুলো রয়েছে, তাও তারা কাজে লাগায় না। রিইব সংস্থা বলতে গেলে হাতে ধরে তাদেরকে এ কাজে নিয়ে এসেছে। ফলে তাদের সৎসাহস ও আত্মবিশ্বাস বেড়েছে, প্রচুর আনন্দও পেয়েছে তারা। ভবিষ্যতে আরোও বড় পরিসরে সৃষ্টিশীলতা কর্মসূচী আয়োজনের জন্য তারা রিইব-এর প্রতি আহ্বান জানান। 

-খবর প্রতিদিন/ সি.ব

খুঁজুন