বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
রাজনীতি গণভোটে ‘নোট অব ডিসেন্ট’ নিশ্চিতের দাবি আমিনুল হকের
logo

গণভোটে ‘নোট অব ডিসেন্ট’ নিশ্চিতের দাবি আমিনুল হকের

গণভোটে ‘নোট অব ডিসেন্ট’ বা ভিন্নমত প্রদর্শনের সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা–১৬ আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। তিনি বলেন, ভিন্নমতের নিশ্চয়তা ছাড়া সাংবিধানিক সংস্কার পূর্ণতা পাবে না।

বুধবার মিরপুর–১১ এলাকায় পল্লবী থানা স্বেচ্ছাসেবক দলের গণমিছিল-পূর্ব সমাবেশে এ দাবি করেন তিনি। আমিনুল হক বলেন, বিএনপি ক্ষমতায় এলে বিরোধী মত দমন নয়, বরং সবার জন্য সমান নাগরিক সুবিধা নিশ্চিত করা হবে। তিনি ফার্মাস কার্ড, ফ্যামিলি কার্ডের মাধ্যমে স্বাস্থ্যসেবা ও বেকারদের কর্মসংস্থানের অঙ্গীকারও তুলে ধরেন।

কালশী মোড় থেকে শুরু হওয়া গণমিছিলটি লালমাটিয়া সড়ক প্রদক্ষিণ শেষে মিরপুর ১১ নম্বর বাজারে শেষ হয়। মিছিলে স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর ইউনিটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন