গত ১৪/০৮/২০২৪ তারিখ বিকাল আনুমানিক ১৫:১০ ঘটিকায় ভিকটিম (৩৬) তার মায়ের চিকিৎসার ওষুধ ক্রয়ের উদ্দেশ্যে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানাধীন গাগরিয়া গ্রাম থেকে ভোলা যান। ওষুধ ক্রয় শেষে ফেরার পথে একই দিন সন্ধ্যা আনুমানিক ১৮:১০ ঘটিকায় যাত্রীবাহী নৌকায় আসামি আরিফ হাওলাদারসহ অন্যান্য সহযোগীরা ভিকটিমের পিছু নেয়।
পরবর্তীতে ভিকটিম নৌকা থেকে নেমে বাড়ি ফেরার পথিমধ্যে একটি মাছের ঘেরের সামনে পৌছালে আসামিগণ ভিকটিমকে নির্জন স্থানে নিয়ে গিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে নেয় এবং ভিকটিমকে জোরপূর্বক ধর্ষণ করে।
ভিকটিম নিজেই বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করলে থানার মামলা নং- ০২, তারিখ- ১৮/০৮/২০২৪ খ্রি., ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩)/৩০ তৎসহ ৩২৩/৩৭৯/৫০৬ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তা গণধর্ষণে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। উক্ত অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল ১৫/১১/২০২৫ তারিখ অনুমান ১৯.০০ ঘটিকার সময় র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-৮ এর সহযোগীতায় পটুয়ায়ালী সদর থানাধীন ফতুল্লা এলাকায় অভিযান পরিচালনা করে উল্লেখিত গণধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি আরিফ হাওলাদার (২৫), পিতা- মো: ধলু হাওলাদার, সাং- গাগরিয়া, থানা- মেহেন্দিগঞ্জ, জেলা- বরিশাল’কে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।
গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব