বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
অপরাধ গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে হত্যা: প্রধান আসামী সহ চারজন গ্রেফতার
logo

গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে হত্যা: প্রধান আসামী সহ চারজন গ্রেফতার

গত ২৭ জুন ২০২৫ হতে গত ২৮ জুন ২০২৫ মধ্যবর্তী যে কোন সময় জিএমপি, গাজীপুর কোনাবাড়ী সাকিনস্থ গ্রিনল্যান্ড লিমিটেড ফ্যাক্টরীর ভিতরে বর্তমানে ধৃত আসামী  ১। মোঃ রাশেদুল হাসান(৩৩)(মেকানিক্যাল ইনচার্জ), পিতা- মোঃ ছারোয়ার হোসেন, মাতা-জাহিদা খাতুন, সাং- দুগালী গালা, থানা- শাহাজাদপুর, জেলা- সিরাজগঞ্জ, ২। মোঃ শামীম আহমেদ(৩৭),(সিকিউরিটি গার্ড)  পিতা- মোঃ সোনা মিয়া, মাতা-মোছাঃ শরীফা বেগম, সাং-হলদিয়া, থানা- মধুপুর, জেলা-টাঙ্গাইল ৩। কাওছার হোসেন(২৮)(মেকানিক্যাল ইনচার্জ) পিতা-আব্দুস সামাদ, সাং-হারিয়া কাহন, থানা-সাথিয়া, জেলা-পাবনা এবং পূর্বের ধৃত আসামী ৪। বেল্লাল হোসেন@বেলাল(৪৩) সহ অজ্ঞাতনামা অন্যান্য আসামীগণ ভিকটিম গ্রিনল্যান্ড লিমিটেড ফ্যাক্টরীর মেকানিক্যাল মিস্ত্রি হৃদয়(১৯) পিতা-মৃত কাজীমদ্দীন, সাং-শুকতারবাইদ, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল এপি সাং-হরিনাচালা এসরারনগর হাউজিং (মিরাজ এর বাসার ভাড়াটিয়া), থানা-কোনাবাড়ী, জিএমপি, গাজীপুর’কে চোর সন্দেহে হাত-পা রশি দ্বারা বেঁধে সারারাত মারপিট করে শরীরের বিভিন্ন অংশে নীলা-ফুলা ও গুরুতর জখম করতঃ হত্যা করে মৃত্যুর রহস্য গোপন রাখার উদ্দেশ্যে পরিবারকে না জানিয়ে মৃতদেহটি শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

উক্ত ঘটনার সংবাদ পেয়ে কোনাবাড়ী থানার পুলিশ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে গিয়ে মৃতদেহের সুরতহাল প্রস্তুত করে। পরবর্তীতে ভিকটিম’কে সারারাত নির্যাতনের পর মৃত্যুর ঘটনায় গ্রিনল্যান্ড লিমিটেড ফ্যাক্টরীর অন্যান্য শ্রমিকগণ কোনাবাড়ী এলাকার টাঙ্গাইল টু গাজীপুরগামী মহাসড়ক অবরোধ করে হত্যার রহস্য উদঘাটন পূর্বক খুনিদের শাস্তির দাবিতে আন্দোলন করেন। বর্তমানে গ্রিনল্যান্ড লিমিটেড ফ্যাক্টরী কর্তৃপক্ষ ফ্যাক্টরীটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। উক্ত ঘটনায় ভিকটিম এর বড় ভাই মোঃ লিটন মিয়া(৩৬) পিতা-মৃত কাজীমদ্দীন, সাং-শুকতারবাইদ, থানা-ঘাটাইল, জেলা-টাঙ্গাইল এপি সাং-হরিনাচালা এসরারনগর হাউজিং (মিরাাজ এর বাসার ভাড়াটিয়া), থানা-কোনাবাড়ী, জিএমপি, গাজীপুর বাদী হয়ে একটি হত্যা মামলা এজাহার দায়ের করে। যাহা জিএমপি, গাজীপুর কোনাবাড়ী থানার মামলা নং-১০, তারিখঃ ২৮/০৬/২০২৫ ইং, ধারাঃ ৩০২/২০১/৩৪ পেনাল কোড রুজু করা হয়। উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় ব্যাপক প্রচারিত হয় এবং এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরবর্তীতে এই হত্যাকান্ডের ঘটনায় জড়িত আসামীদেরকে গ্রেফতারের জন্য র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ি ক্যাম্প, গাজীপুর এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে ছায়া তদন্ত শুরু করে এবং আসামীদেরকে গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, গত ০২ জুলাই ২০২৫ র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর ও র‌্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ এর যৌথ আভিযানিকদল গোপন সংবাদ এবং ইন্ট উইং, র‌্যাব ফোর্সেস সদর এর তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, সূত্রোক্ত মামলার তদন্তেপ্রাপ্ত আসামী গ্রিনল্যান্ড লিমিটেড ফ্যাক্টরীর মেকানিক্যাল ইনচার্জ মোঃ রাশেদুল হাসান(৩৩) সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন খালকুলা বাজার এলাকায় আতœগোপনে আছে। উক্ত সংবাদের ভিতিত্তে র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর ও র‌্যাব-১২, সদর কোম্পানী, সিরাজগঞ্জ এর আভিযানিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানাধীন খালকুলা বাজার এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে আসামী মোঃ রাশেদুল হাসান(৩৩)’কে গত ০২ জুলাই ২০২৫ গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামী মোঃ রাশেদুল হাসান(৩৩) এর তথ্যের ভিত্তিতে এবং ইন্ট উইং এর সহায়তায় মামলার তদন্তেপ্রাপ্ত আসামী গ্রিনল্যান্ড লিমিটেড ফ্যাক্টরীর সিকিউরিটি গার্ড মোঃ শামীম আহমেদ(৩৭)’কে টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন হলুদিয়া এলাকায় র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর ও র‌্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইল এর আভিযানিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে গত ০২ জুলাই ২০২৫ গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামী মোঃ রাশেদুল হাসান(৩৩) এবং মোঃ শামীম আহমেদ(৩৭)দ্বয়ের তথ্যের ভিত্তিতে এবং ইন্ট উইং এর সহায়তায় মামলার তদন্তেপ্রাপ্ত আসামী গ্রিনল্যান্ড লিমিটেড ফ্যাক্টরীর মেকানিক্যাল ইনচার্জ কাওছার হোসেন(২৮)’কে র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর ও র‌্যাব-১২, সিপিসি-২, পাবনা এর আভিযানিক দল সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় পাবনা জেলার সাথিয়া থানাধীন গৌরিগ্রাম এলাকায় বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে গত ০২ জুলাই ২০২৫ গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, গত ০১ জুলাই ২০২৫ র‌্যাব-১, সিপিএসসি, গাজীপুর  জিএমপি, গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আসামী বেল্লাল হোসেন@বেলাল(৪৩)’কে গ্রেফতার করে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ উক্ত ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিএমপি, গাজীপুর কোনাবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন