বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
অপরাধ গাড়ির পার্টস চুরি চক্রের মূলহোতা গ্রেফতার
logo

গাড়ির পার্টস চুরি চক্রের মূলহোতা গ্রেফতার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা মতিঝিল বিভাগ অভিনব পদ্ধতিতে গাড়ির পার্টস চুরি চক্রের মূলহোতা মো. জাবেদ (২২)-কে গ্রেফতার করেছে। বুধবার (১৮ জুন ২০২৫)  পল্টন থানাধীন নাইট অ্যাঙ্গেল মোড়স্থ বিজয়নগর হোটেল একাত্তরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে জাবেদকে গ্রেফতার করে। উল্লেখ্য, গত ১৬ জুন ২০২৫ গুলিস্তান গোল চত্বরে চলন্ত মাইক্রোবাস থেকে পার্টস খুলে নিয়ে পালিয়ে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এরই প্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত জাবেদের বিরুদ্ধে ডিএমপি শাহবাগ থানা ও বংশাল থানায় দুটি মামলা রুজু আছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন