বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রাজধানী গাজা সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে রাজধানীর পল্টন থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৩
logo

গাজা সহ ৪ জন মাদক ব্যবসায়ীকে রাজধানীর পল্টন থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৩

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র‍্যাব-৩ এর একটি বিশেষ আভিযানিক দল, রাজধানীর পল্টন থানাধীন বাইতুল মোকাররম স্টেডিয়াম মার্কেট এলাকায়  ২৪/০৮/২০২৫ তারিখ দুপুরে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ সুজন (৩০), পিতাঃ মফিজুল ইসলাম, সাং-মৌসুদী পাড়া আবুল মিয়ার বাড়ি, থানাঃ সোনারগাঁও, জেলাঃ নারায়ণগঞ্জ, ২। নজরুল ইসলাম মৃধা (২৫), পিতা-মৃত নাসির মৃধা, সাং- ৯ নং ওয়ার্ড রসুলপুর ষাঢবিডি, থানাঃ কোতয়ালী, জেলাঃ বরিশাল, ৩। আল-আমিন (৩১), পিতাঃ মৃত হাবিবুর রহমান, সাং-মধুপুর আসলাম শেখের বাড়ী, থানাঃ ইজলা, জেলা-বরিশাল এবং ৪। আইনের সহিত সংঘাতে জড়িত শিশু মোঃ পারভেজ (১৬), পিতাঃ মৃত শহিদুল হক, সাং-২নং ইউপি ধানসাইল বাচ্চু মিয়ার বাড়ী, থানাঃ ঝিনাইগাতি, জেলাঃ শেরপুর’দের হেফাজত হতে ৯৮০ পিছ গাঁজার পুরিয়া যাহার সর্বমোট ওজন ৩ কেজি ৭৮০ গ্রাম (আনুমানিক মূল্য ৯৮,০০০.০০ টাকা) মাদকদ্রব্যসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামিরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকা হতে স্বল্প মূল্যে উক্ত মাদকদ্রব্য গাাঁজা ক্রয় করে যোগসাজসে ঢাকা মহানগরীর পল্টন থানাধীন এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অধিক মূল্যে বিক্রয় করে আসছে। তারা পেশাদার মাদক ব্যবসায়ী বলে স্বীকার করেন। ধৃত আসামীরা পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য গাজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ (১) এর ১৯ (ক) ধারায় অপরাধ করেছে। উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামি আল-আমিন (৩১) এর নামে মাদকদ্রব্য আইনে রাজধানীর ডেমরা, ওয়ারী ও পল্টন থানায় ০১টি করে পূর্বের সর্বমোট ০৩টি মামলা রয়েছে এবং মোঃ সুজন (৩০) এর নামে পল্টন থানায় চুরি ও মাদকদ্রব্য আইনের মোট ০২টি মামলা রয়েছে।  

। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 

খুঁজুন