আরও বিস্তৃত করা হয়েছে ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রম। এখন থেকে ঢাকা জেলার পাশাপাশি দেশের আরও কয়েকটি জেলায় মোটরসাইকেল রেজিস্ট্রেশন এই সিস্টেমে অন্তর্ভুক্ত হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়।
শনিবার (১৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো এবং ময়মনসিংহ জেলায় নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন থেকে ফুয়েল পাস বিডি সিস্টেমে অন্তর্ভুক্ত হবে।
এছাড়া ঢাকা জেলায় ১৮টি পেট্রোল পাম্পে পাইলটিং কার্যক্রম আরও সম্প্রসারণ করা হয়েছে। পর্যায়ক্রমে এটি দেশের অন্যান্য জেলায়ও চালু করা হবে বলে জানানো হয়েছে।
এর আগে ৯ এপ্রিল জ্বালানি বিভাগ জানায়, জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে স্বচ্ছ ও আধুনিক করতে এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করেছে।
প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক ও চালকদের জন্য পরীক্ষামূলকভাবে অ্যাপটি চালু করা হয়েছে। সফলভাবে পাইলটিং শেষ হলে এটি ধাপে ধাপে সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
ফুয়েল পাস অ্যাপ আরও জেলায় চালু হচ্ছে পাইলটিং কার্যক্রম
ফুয়েল পাস অ্যাপ আরও জেলায় চালু হচ্ছে পাইলটিং কার্যক্রম
আরও বিস্তৃত করা হয়েছে ফুয়েল পাস বিডি অ্যাপের পাইলটিং কার্যক্রম। এখন থেকে ঢাকা জেলার পাশাপাশি দেশের আরও কয়েকটি জেলায় মোটরসাইকেল রেজিস্ট্রেশন এই সিস্টেমে অন্তর্ভুক্ত হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। শনিবার (১৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ঢাকা, ঢাকা মেট্রো, চাঁদপুর, চট্টগ্রাম, চট্টগ্রাম মেট্রো, বরিশাল, বরিশাল
মেট্রো, খুলনা, খুলনা মেট্রো, রাজশাহী, রাজশাহী মেট্রো এবং ময়মনসিংহ জেলায় নিবন্ধিত মোটরসাইকেলগুলো এখন থেকে ফুয়েল পাস বিডি সিস্টেমে অন্তর্ভুক্ত হবে। এছাড়া ঢাকা জেলায় ১৮টি পেট্রোল পাম্পে পাইলটিং কার্যক্রম আরও সম্প্রসারণ করা হয়েছে। পর্যায়ক্রমে এটি দেশের অন্যান্য জেলায়ও চালু করা হবে বলে জানানো হয়েছে। এর আগে ৯ এপ্রিল জ্বালানি বিভাগ জানায়, জ্বালানি সরবরাহ
ব্যবস্থাকে স্বচ্ছ ও আধুনিক করতে এবং ফিলিং স্টেশনগুলোতে শৃঙ্খলা আনতে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ অ্যাপ চালু করেছে। প্রাথমিকভাবে মোটরসাইকেল মালিক ও চালকদের জন্য পরীক্ষামূলকভাবে অ্যাপটি চালু করা হয়েছে। সফলভাবে পাইলটিং শেষ হলে এটি ধাপে ধাপে সব ধরনের যানবাহনের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত