বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২ সংবাদ প্রকাশের পর ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী
অপরাধ ফরিদপুরের কলেজ ছাত্র তুরাগ হত্যা মামলার এজাহারনামীয় আসামি ফারুক গ্রেফতার
logo

ফরিদপুরের কলেজ ছাত্র তুরাগ হত্যা মামলার এজাহারনামীয় আসামি ফারুক গ্রেফতার

ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গোবিন্দপুর এলাকায় মাদক ব্যবসার ভাগাভাগি ও কর্তৃত্ব নিয়ে বিরোধের জেরে একটি নৃশংস হত্যাকান্ড সংঘটিত হয়। ভিকটিম আসাদুজ্জামান নূর @ তুরাগ (২২), যিনি একজন ফরিদপুর রাজেন্দ্র কলেজের অনার্সের ছাত্র ছিলেন, গত ১১/১০/২০২৩ তারিখ বিকেলে বাসা থেকে বের হওয়ার পর কানা তুষার গ্রুপের সদস্যরা কৌশলে ভিকটিমকে গোবিন্দপুর এলাকার একটি কলাবাগানে নিয়ে গিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করে এবং তার এক হাত কেটে নিয়ে যায়। হত্যার পর লাশ গোপন করার উদ্দেশ্যে বাগানের ভিতরে কলার পাতার নিচে চাপা দিয়ে রাখে। 

এই ঘটনায় নিহতের পিতা ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং- ৩২, তারিখ- ১৩/১০/২০২৩ খ্রি., ধারা- ১৪৩/৩২৬/৩০২/২০১/৩৪ পেনাল কোড, ১৮৬০)।  

উক্ত মামলার তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০, ঢাকা’র অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। অধিযাচনপত্রের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করে।

এরই ধারাবাহিকতায় গতকাল ২০/১০/২০২৫ তারিখ রাত অনুমান ২৩.১০ ঘটিকায় র‌্যাব-১০ এর আভিযানিক দল ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন আলীপুর কবরস্থান এলাকায় অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারনামীয় আসামি মো: ফারুক @ চেরয়া ফারুক (৪০), পিতা- মৃত করিম শেখ, সাং- অম্বিকাপুর, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন