বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
অপরাধ *ফরিদপুর সালথায় মাছ ব্যবসায়ী উৎপল সরকার হত্যা মামলার আসামি জাফর মোল্যা গ্রেফতার*
logo

*ফরিদপুর সালথায় মাছ ব্যবসায়ী উৎপল সরকার হত্যা মামলার আসামি জাফর মোল্যা গ্রেফতার*

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার পর থেকেই দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সন্ত্রাসবাদ, হত্যা, মাদক, অবৈধ অস্ত্র ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালিয়ে র‌্যাব জনগণের আস্থা অর্জন করেছে। অপরাধ দমনে র‌্যাবের নিরলস প্রচেষ্টা দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-১০ এবং র‌্যাব-৪ এর যৌথ আভিযানিক দল গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।

*ফরিদপুরের সালথা থানা এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর ও ক্লুলেস মাছ ব্যবসায়ী উৎপল সরকার (২৬) হত্যা মামলার তদন্তে প্রাপ্ত আসামি জাফর মোল্যা (৪২)’কে* গ্রেফতার করা হয়।

*গত ০৫/১২/২০২৫ ইং তারিখ ভোর আনুমানিক ০৪:০০ ঘটিকার সময়* মাছ ব্যবসায়ী উৎপল সরকার অটোভ্যান চালক ফিরোজ মোল্যার অটোভ্যানে করে মাছ ক্রয়ের উদ্দেশ্যে মুকসুদপুরের উদ্দেশ্যে রওনা হন। ভোর *আনুমানিক ০৪:৩০ ঘটিকায় সালথা থানাধীন গৌড়দিয়া কালীতলা ব্রিজ এলাকায়* পৌঁছালে একটি অটো ইজিবাইক তাদের গতিরোধ করে। ইজিবাইক থেকে মুখোশ পরিহিত *অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি* ধারালো অস্ত্র নিয়ে নেমে এসে অটোভ্যান চালক ফিরোজ মোল্যাকে হাত ও মুখ বেঁধে ব্রিজের রেলিংয়ের সঙ্গে বেঁধে ফেলে। এ সময় তারা অটোভ্যান চালকের নিকট হতে অটোভ্যানটির চাবি, নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিরা ভিকটিম উৎপল সরকারকে প্রাণনাশের হুমকি দিয়ে তার কাছে থাকা *মাছ ক্রয়ের নগদ অনুমান ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়িভাবে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে* তার মৃতদেহ রাস্তার পার্শ্বে কালীতলা ব্রিজের এক কোণে ফেলে রাখে এবং অটোভ্যানটি রাস্তার পার্শ্বে রেখে আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে। পথচারীদের যাতায়াতের মাধ্যমে ঘটনাটি জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করে। 

এ ঘটনার পর উৎপল সরকারের বাবা বাদী হয়ে ফরিদপুর জেলার সালথা থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং- ০৪, তারিখ- ০৬/১২/২০২৫ খ্রি., ধারা- ৩৯৪/৩০২ পেনাল কোড, ১৮৬০ রুজু হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেফতারে র‌্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব-১০ এর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা নজরদারি জোরদার করে।

এরই ধারাবাহিকতায় *গতকাল ১৬/১২/২০২৫ তারিখ রাত আনুমানিক ২১:৪৫ ঘটিকায়* র‌্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র‌্যাব-৪ এর সহযোগিতায় *ঢাকা জেলার সাভার থানাধীন পশ্চিম ব্যাংক টাউন এলাকা* থেকে মামলার তদন্তে প্রাপ্ত আসামি *জাফর মোল্যা (৪২),* পিতা- মৃত কাদের মোল্যা, সাং- তেতুলিয়া, থানা- কোতয়ালী, জেলা- ফরিদপুর’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খুঁজুন