শহীদুল্লাহ্ সিদ্দিকী, (বালিয়াডাঙ্গী) ঠাকুরগাঁও প্রতিনিধি:- অবসর সময়ে মাঝে মাঝে বাবার চায়ের দোকানে সময় দিতো কাউসার। দোকানে বাবার অনুপস্থিতিতে প্রায়ই মোবাইলে গেইম নিয়ে ব্যস্ত থাকতো সে।সকাল ১০ টার দিকে প্রতিদিনের ন্যায় বাবার অনুপস্থিতিতে চায়ের দোকানে ফ্রি ফায়ার গেইম খেলতে ব্যস্ত হয়ে পড়ে সে।
একপর্যায়ে হঠাৎ জ্ঞান হারিয়ে ফেললে আশেপাশের লোকজন তাকে অসুস্থ অবস্থায় বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক জানান, অতিরিক্ত মানসিক চাপে মস্তিষ্কে রক্তক্ষরণে তার মৃত্যু ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কাঊছার কাঁচকলী বাজারে চা- দোকানদার হামিদুর রহমানের ছোট্ট ছেলে এবং ভানোর আলিম মাদরাসার নবম শ্রেণির ছাত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
-খবর প্রতিদিন/ সি.ব