বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা ফকিরহাটের বাহিরদিয়া পুলিশের অভিযানে ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
logo

ফকিরহাটের বাহিরদিয়া পুলিশের অভিযানে ইয়াবা সহ একজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বাগেরহাটের ফকিরহাট বাহিরদিয়া পুলিশ ক্যাম্পের মাদকদ্রব্য উদ্ধার মূলক ডিউটিতে নিয়োজিত থাকাকালীন গোপন সংবাদের ভিত্তিতে এস আই অহিদুল হকের নেতৃত্বে সঙ্গীও ফোর্স এ.এস.আই মিহির কুমার মন্ডল,কনস্টেবল একরামুল হোসেন ও শামীম মন্ডল এর অভিযানে ১৫ পিস ইয়াবা সহ একজনকে আটক করা হয়। 

গতকাল বুধবার ০২ জুলাই রাত ০৯ টা ১০ মিনিটের সময় উপজেলা মানসা এলাকার সুমন মডেলের বাড়ির সামনে থেকে আলী মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। 

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আঃ রাজ্জাক মীর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান- রুপসা উপজেলার ঘাটভোগ এলাকার রাজ্জাক মোল্লার পুত্র আসামি আলী মোল্লাকে গোপন সংবাদের ভিত্তিতে ১৫ পিস ইয়াবাসহ আটক করে বাহিরদিয়া ফাঁড়ি পুলিশের একটি টিম। এ ব্যাপারে ফকিরহাট থানায় মামলার প্রস্তুতি চলছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন