তিন সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর অপরিশোধিত তেল নিশ্চিত হওয়ায় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)-এর মূল প্ল্যান্ট আবার উৎপাদনে ফিরেছে।
শুক্রবার (৮ মে) সকাল ৮টা থেকে শোধনাগারটির উৎপাদন প্রক্রিয়া পুনরায় শুরু হয়।
ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৮টায় প্ল্যান্ট চালু করা হয়েছে। তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়ে উৎপাদন শুরু হতে কয়েক ঘণ্টা সময় লাগে।
এর আগে সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে আসা একটি ট্যাংকার গত বুধবার দুপুরে কুতুবদিয়া অ্যাংকরে পৌঁছায়। পরে বৃহস্পতিবার রাত থেকে জাহাজটি থেকে লাইটারিং কার্যক্রম শুরু হয় এবং তেল শোধনাগারে পৌঁছানোর প্রক্রিয়া সম্পন্ন হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত অথবা শুক্রবার সকালে প্ল্যান্ট চালুর প্রস্তুতির কথা জানানো হয়েছিল।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অপরিশোধিত তেলের সরবরাহে সংকট দেখা দিলে গত এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত ইআরএল আংশিকভাবে চালু ছিল। পরে ১২ এপ্রিল থেকে মূল উৎপাদন ইউনিট ক্রুড ডিস্টিলেশন ইউনিট (সিডিইউ) পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে শোধনাগারটির অন্যান্য ইউনিটও পর্যায়ক্রমে বন্ধ হয়ে পড়ে।
ফের ইস্টার্ন রিফাইনারির উৎপাদন শুরু
ফের ইস্টার্ন রিফাইনারির উৎপাদন শুরু
তিন সপ্তাহের বেশি সময় বন্ধ থাকার পর অপরিশোধিত তেল নিশ্চিত হওয়ায় দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি লিমিটেড (ইআরএল)-এর মূল প্ল্যান্ট আবার উৎপাদনে ফিরেছে। শুক্রবার (৮ মে) সকাল ৮টা থেকে শোধনাগারটির উৎপাদন প্রক্রিয়া পুনরায় শুরু হয়। ইস্টার্ন রিফাইনারি পিএলসির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শরীফ হাসনাত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৮টায় প্ল্যান্ট চালু করা
হয়েছে। তবে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয়ে উৎপাদন শুরু হতে কয়েক ঘণ্টা সময় লাগে। এর আগে সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল নিয়ে আসা একটি ট্যাংকার গত বুধবার দুপুরে কুতুবদিয়া অ্যাংকরে পৌঁছায়। পরে বৃহস্পতিবার রাত থেকে জাহাজটি থেকে লাইটারিং কার্যক্রম শুরু হয় এবং তেল শোধনাগারে পৌঁছানোর প্রক্রিয়া সম্পন্ন হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত
অথবা শুক্রবার সকালে প্ল্যান্ট চালুর প্রস্তুতির কথা জানানো হয়েছিল। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে অপরিশোধিত তেলের সরবরাহে সংকট দেখা দিলে গত এপ্রিলের মাঝামাঝি সময় পর্যন্ত ইআরএল আংশিকভাবে চালু ছিল। পরে ১২ এপ্রিল থেকে মূল উৎপাদন ইউনিট ক্রুড ডিস্টিলেশন ইউনিট (সিডিইউ) পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে শোধনাগারটির অন্যান্য ইউনিটও পর্যায়ক্রমে বন্ধ হয়ে পড়ে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত