শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
পবিত্র গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ ৪ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২০০+ নেতাকর্মী ও সমর্থকের জাতীয় নাগরিক পার্টিতে যোগদান কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ লাখ ৭২ হাজার পিস ইয়াবাসহ একজন আটক সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ মোংলায় ভুয়া র‍্যাব পরিচয় দেওয়া প্রতারক আটক সংসদ ভবন এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ নবীনগর বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে পরিবেশ দিবস উদযাপন
সারাবাংলা ফেনীর ছাগলনাইয়া পানিবন্দী মানুষের পাশে বিজিবি
logo

ফেনীর ছাগলনাইয়া পানিবন্দী মানুষের পাশে বিজিবি

ফেনীর ছাগলনাইয়া উপজেলার বন্যাদুর্গত অসহায় ও পানিবন্দি ২০০ জন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিজিবি।

শুক্রবার (১১ জুলাই ২০২৫) তারিখ বিকেলে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন দায়িত্বপূর্ণ ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের অন্তর্গত নিজপানুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, নিজপানুয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা, কাশিপুর উচ্চ বিদ্যালয় এবং ছাগলনাইয়া মডেল সরকারি  প্রাথমিক বিদ্যালয়  আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত এলাকার ২০০ জন অসহায় মানুষের মাঝে ২০০ প্যাকেট খাবার বিতরণ করেন। খাবারের মধ্যে ছিল ডিম ভূনাসহ খিচুড়ি, সবজি ও সীমান্ত পানি। এসময় ফেনী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, ছাগলনাইয়া বিওপি কমান্ডারসহ বিওপিতে নিয়োজিত বিজিবি সদস্য, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, গত ০৯ ও ১০ জুলাই তারিখে ফেনীর পরশুরাম ও ফুলগাজী উপজেলার অন্তর্গত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ৪৫০ প্যাকেট খাবার (ডিম ভূনাসহ, সবজি, ডাল খেচুরি ও সীমান্ত পানি) এবং ২৫০ প্যাকেট ত্রাণ সামগ্রী (চাউল, ডাল, তেল, মুড়ি, চিরা, গুর, বিস্কুট এবং মাম পানি) সর্বমোট ৭০০ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এ ব্যাপারে ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ রোধসহ যেকোন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ জনসাধারণের সহায়তায় ফেনী ব্যাটালিয়ন সদা তৎপর রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।  

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন