বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো
জাতীয় এনসিপি প্রতীক হিসেবে শাপলা কলি নিচ্ছে, ৩০০ আসনে প্রার্থী দেবে
logo

এনসিপি প্রতীক হিসেবে শাপলা কলি নিচ্ছে, ৩০০ আসনে প্রার্থী দেবে

প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত হয়েছে, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে বৈঠক শেষে এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,আমরা শাপলা কলি নেব। আগামী নির্বাচনে ধানের শীষ এবং শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে।

রোববার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী এসব কথা বলেন।

এনসিপির মূখ্য সমন্বয়ক বলেন,আমরা শাপলা কলি নেব। এখন এখানে আপনাদের একটা বিষয় থাকতে পারে, শাপলা নিয়ে কিন্তু আমরা এখনো ব্যাখ্যা পাইনি। নির্বাচন কমিশনের যে স্বেচ্ছাচারী আচরণ, কিন্তু এখন কি তাইলে আমরা প্রতীক নিয়ে পড়ে থাকব? আমরা কি ইলেকশন ফেজে (পর্যায়ে) ঢুকবো না? তো সেজন্য আমরা বৃহত্তর স্বার্থটা চিন্তা করেই এই ডিসিশনটা (সিদ্ধান্ত) নিচ্ছি।

তিনি বলেন,দেশবাসীর কাছে আমরা শাপলা কলি নিয়েও কিছু পজিটিভ সাড়া পেয়েছি। এটা শাপলার চেয়ে একধাপ এগিয়ে। অর্থাৎ শাপলাও আছে, কলিও আছে। সে জায়গাটায় নির্বাচন কমিশন আমরা যতটুকু চিন্তা করেছি, তারা একধাপ বাড়িয়ে চিন্তা করে সেখানে কলি এবং শাপলা যুক্ত করেছে।

এনসিপি নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবে জানিয়ে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন,দেশের যেকোনো প্রান্তের মানুষ নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী হয়ে তাঁদের অফিসে আসলে তারা সেটা বিবেচনা করবেন।

নির্বাচন কমিশন যাতে দ্রুত সময়ে এনসিপির নিবন্ধন সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করেন, সেই আহ্বান জানিয়েছেন নাসীরুদ্দীন পাটোয়ারী।

পাটওয়ারী বলেন,বিএনপির চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যকলাপে এবং জামায়াতে ইসলামীর ধর্মীয় ফ্যাসিবাদেরসেঙ্গে এনসিপি যুক্ত হতে চায় না। এই দুই দল নিজেদের অবস্থান থেকে সরে আসলে জোটের চিন্তা করবে এনসিপি।

এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন,ধানের শীষ আর শাপলা কলিতে হবে ফাইট। আমাদের দল থেকে তিনশ’ আসনেই প্রার্থী দেয়া হবে।

প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে নাসীরুদ্দীন বলেন,সরকারের বিভিন্ন উপদেষ্টারা বিভিন্ন দলের সঙ্গে গোপনে প্রেম করলে, গণতন্ত্রের যাত্রা ব্যাহত হবে।এ বিষয়ে সজাগ থাকতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

নির্বাচন কমিশনকে ইঞ্জিনিয়ারিং কমিশন উল্লেখ করে নাসীরুদ্দীন বলেন,নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারী আচরণ দেখেছে দেশের মানুষ।

বৈঠকে এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলে ছিলেন- যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন