সিআইডি এর এলআইসি ইউনিটের দেওয়া তথ্যমতে আরেক দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করেছে সিআইডি গাজীপুর মেট্রো এবং জেলা সিআইডি। গত ০৮/১০/২০২৫ খ্রি. গাজীপুর মেট্রো এবং জেলা সিআইডি এর বিশেষ পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাহেদ মিয়া এর নেতৃত্ব ও তত্ত্বাবধানে একটি বিশেষ আভিযানিক দল গাজীপুর বাসন থানাধীন, তালতলা রোড থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম জয়নাল (৪৩), পিতা-আব্দুল খালেক, মাতা-ছালেহা বেগম, গ্রাম-আশুয়ান্দি, ডাকঘর-সুলতান সাহাদী, থানা-আড়াইহাজার, জেলা-নারায়নগঞ্জ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ডাকাতির ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
বিগত ০২ অক্টোবর ২০২৫ খ্রি. তারিখে, গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় এ ডাকাতির ঘটনায় সংঘটিত হয়। ঘটনার পরপরই সিআইডি ছায়া তদন্ত শুরু করে। দ্রুত তৎপরতায় ৪৮ ঘন্টারও কম সময়ে রহস্য উদঘাটনপূর্বক সিআইডি গাজীপুর জেলা ও মেট্রো টিম সিআইডি এলআইসির সহযোগিতায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৪ অক্টোবর ডিএমপি’র সবুজবাগ থানার নন্দীপাড়া এলাকা থেকে ডাকাত দলের সর্দার মনিরকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ডাকাতির সময় লুণ্ঠিত মোবাইল ফোন, ডাকাতির কাজে ব্যবহৃত ০৬টি ককটেল, ১১টি টর্চলাইট ও ০১টি কাটার উদ্ধার করা হয়।
জানা যায়, ডাকাতরা ওই রাতে ধীরাশ্রম এলাকার অধিবাসী মো. আব্দুল সোবহান ও তার পরিবারের বসত বাড়ীতে প্রবেশ করে ধারালো রামদা, চাপাতি, কিরিচ, ছোরা, লোহার রড, ও বড় আকারের কাটারসহ সজ্জিত অবস্থায় পরিবারের সদস্যদের হাত, পা এবং চোখ-মুখ বেঁধে রাখে এবং প্রায় ৩০ মিনিট ধরে লুটপাট চালায়। এসময় তারা স্বর্ণালংকার, নগদ অর্থ ও মোবাইল ফোনসহ আনুমানিক ২২,৭৬,৫৭৫/- (বাইশ লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশত পঁচাত্তর) টাকা মূল্যের মালামাল লুট করে এবং পরিবারের কয়েকজন সদস্য ও ভাড়াটিয়াকে শারীরিকভাবে আঘাত করে। এই ঘটনায় গাজীপুর সদর থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে, মামলা নং-০৪(১০)২০২৫।
বর্তমানে ঘটনাটির তদন্ত কার্যক্রম গাজীপুর মেট্রো এবং জেলা ইউনিট পরিচালনা করছে। গ্রেফতারকৃত জয়নাল (৪৩) কে বিজ্ঞ আদালতে সোপর্দকরণ ও রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অপরাপর সদস্যদের সনাক্ত ও গ্রেফতার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
-খবরপ্রতিদিন/ সি.ব