বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতীয় এই সময়’-কে আমি কোনো সাক্ষাৎকার দেইনি : মির্জা ফখরুল
logo

এই সময়’-কে আমি কোনো সাক্ষাৎকার দেইনি : মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম ‘এই সময়’-কে কোনো সাক্ষাৎকার দেননি বলে। তিনি বলেন, ‘এই সময়’-এ ভুলভাবে আমার বক্তব্য উপস্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) একটি সংবাদমাধ্যমকে বিএনপি মহাসচিব জানান, পত্রিকাটির সঙ্গে কথা বললেও সাক্ষাৎকার দেননি।

জামায়াতে ইসলামীর ৩০টা আসন চাওয়ার বিষয়ে কোনো কথা বলেননি বলেও জানান তিনি। তিনি বলেন, প্রশ্নই আসে না।

যুক্তরাষ্ট্রের নিইউয়র্ক থেকে মির্জা ফখরুল গণমাধ্যমটিকে বলেন, ‘এই সময়’ কে আমি কোনো সাক্ষাৎকার দেইনি। কথা হয়েছে, কিন্ত এ ধরনের কোনো কথাই আমি বলিনি।

আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নিষিদ্ধের প্রসঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে ফখরুল বলেন, আওয়ামী লীগের ব্যাপারে তো আমরা আগেই বলেছি।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ ঘটনার পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করেন তিনি।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন