শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
শিবালয়ের যমুনায় ফের সক্রিয় বালু মাফিয়া চক্রের বিরুদ্ধে অভিযোগ,জাতীয় গ্রিড সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি ‘গ্রিন খুলনা’ এখন ধূসর: বায়ু দূষণে ঢাকাকেও টেক্কা দিচ্ছে রূপসা পাড়ের শহর ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী
জাতীয় ঈদযাত্রায় চাঁদাবাজি করলেই কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহনমন্ত্রী
logo

ঈদযাত্রায় চাঁদাবাজি করলেই কঠোর ব্যবস্থা: সড়ক পরিবহনমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন ঈদযাত্রায় সড়ক-মহাসড়ক রেল ও নৌপথে বাড়তি ভাড়া আদায় ও চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে।

এবারের ঈদযাত্রা আগের চেয়ে স্বস্তির ও নিরাপদ করতে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও মন্ত্রী।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে নারায়ণগঞ্জের নদী বন্দর পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

এর আগে মন্ত্রী নারায়ণগঞ্জের নদী বন্দরে নির্মাণাধীন বিভিন্ন ভবন পরিদর্শন করেন।

মন্ত্রী বলেন, নৌপথে নোঙর করে রাখা জাহাজ থেকে খালাস না করে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট তৈরি করলে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যে একটি জাহাজে গম খালাস না করায় ব্যবস্থা নেওয়া হয়েছে৷

এসময় নৌপরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, নৌপরিবহন সচিব ড. নুরুন নাহার চৌধুরী, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়াল এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, নৌমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকতারা উপস্থিত ছিলেন।

খুঁজুন