শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মামুনুর হাসান টিপু
logo

ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মামুনুর হাসান টিপু

শাওয়াল মাসের চাঁদ আজ দেশের আকাশে দেখা গেছে। ফলে আগামীকাল, শনিবার (২১ তারিখ) সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

এ উপলক্ষে দেশবাসীসহ বিশ্ব মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন খবর প্রতিদিন ও কেটিভি বাংলা চেয়ারম্যান মো. মামুনুর হাসান টিপু।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য উৎসব। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর এই ঈদ আত্মশুদ্ধি, সংযম এবং মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টি অর্জনের বার্তা নিয়ে আসে।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত তাৎপর্য নিহিত রয়েছে সবার মাঝে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যে। ধনী-গরিব নির্বিশেষে ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।

ঈদের এই আনন্দঘন মুহূর্তে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি আহ্বান জানান।

মামুনুর হাসান টিপু বলেন, পবিত্র ঈদের শিক্ষা আমাদের ত্যাগ, সহানুভূতি ও মানবিকতার পথে চলতে উদ্বুদ্ধ করে। এই মূল্যবোধ ধারণ করে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

বার্তার শেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সবার জীবনে ঈদের আনন্দ স্থায়ী হোক—এই প্রার্থনা জানান।

খুঁজুন