শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় ঈদে ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারবে মানুষ: সড়কমন্ত্রী
logo

ঈদে ভোগান্তি ছাড়াই বাড়ি যেতে পারবে মানুষ: সড়কমন্ত্রী

ঈদ উদযাপনে আগামী দুই থেকে তিনদিনের মধ্যে দেড়কোটি লোক ঢাকা ছাড়বে, বলেছেন সড়ক, রেলপথ, নৌপরিবহন এবং সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। এই যাত্রা স্বাভাবিক করাটা চ্যালেঞ্জিং। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা যেভাবে কাজ করছি তাতে আশা করি কোনো ভোগান্তি ছাড়াই সবাই বাড়ি যেতে পারবে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে বরিশালের বাকেরগঞ্জে গোনা সেতুর উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

সড়কমন্ত্রী বলেন, ঢাকা-বরিশাল মহাসড়ক এখনও দুই লেনের রাস্তা। স্বাভাবিক চলাচল প্রশ্নে এটা অত্যন্ত সরু। এই মহাসড়ক আরও চওড়া করা দরকার। এটা সরকার উপলব্ধি করেছে। এবার এসে আমিও নিজ চোখে দেখে গেলাম। দ্রুত কিভাবে কাজটা শুরু করা যায় সেই পরিকল্পনা সরকারের আছে।

তিনি বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত। এ সরকার দেশের উন্নয়ন ও অগ্রগতি নিশ্চিত করতে চায়।

গোনা সেতু উদ্বোধন প্রসঙ্গে সড়কমন্ত্রী বলেন, এ সেতুর ফলে কেবল একটি এলাকার মানুষ উপকৃত হবে তাই নয়, বরিশালের সঙ্গে পটুয়াখালীর বিচ্ছিন্ন একটি অংশের সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হলো। এটি এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তনে সহায়তা করবে।

মন্ত্রী বলেন, আমরা নিয়িমিত সাড়ে ৭ হাজার কিলোমিটার নৌ পথ ড্রেজিং করে সচল রাখি। এর মধ্যে ১২শ’ কিলোমিটার নৌ পথ খনন চলছে। সাড়ে ৪ হাজার কিলোমিটার নৌ পথ নিয়ে আমরা আগামীতে পরিকল্পনা নিয়েছি। ঢাকা সদরঘাট থেকে বরিশাল ও ভোলা নৌ পথে অবাধে নৌ যান চলাচল করতে পারবে, সেই প্রস্তুতি আমাদের রয়েছে।

অনুষ্ঠানে সড়ক প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং বরিশাল-৬ আসনের সংসদ সদস্য আবুল হোসেন খানসহ সড়ক বিভাগ ও প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, সেতুটি চালু হওয়ায় বরিশালের বাকেরগঞ্জের সঙ্গে পটুয়াখালীর দুমকির সরাসরি সড়ক যোগাযোগ স্থাপিত হয়েছে। দুই জেলার প্রত্যন্ত এলাকার অন্তত পাঁচ লাখ মানুষের যাতায়াত ভোগান্তি লাঘব হয়েছে এই সেতুর মাধ্যমে। যাতায়াতের সময়ও কমে আসবে প্রায় দুই ঘণ্টা।

খুঁজুন