শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
শিবালয়ের যমুনায় ফের সক্রিয় বালু মাফিয়া চক্রের বিরুদ্ধে অভিযোগ,জাতীয় গ্রিড সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলন দৌলতদিয়া ফেরিঘাটে আবারও ডুবে গেছে যাত্রীবাহী বাস ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি ‘গ্রিন খুলনা’ এখন ধূসর: বায়ু দূষণে ঢাকাকেও টেক্কা দিচ্ছে রূপসা পাড়ের শহর ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী
জাতীয় ঈদে ট্রেনের পঞ্চম দিনের টিকিট বিক্রি আজ
logo

ঈদে ট্রেনের পঞ্চম দিনের টিকিট বিক্রি আজ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আন্তঃনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে।

শনিবার (৭ মার্চ) ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিনে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। সকাল ৮টা থেকে যাত্রীরা ১৭ মার্চের যাত্রার জন্য টিকিট সংগ্রহ করতে পারছেন। এ সময় থেকে রেলওয়ের পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনগুলোর টিকিট বিক্রি শুরু হবে আজ দুপুর ২টা থেকে।

টিকিট বিক্রির সূচি রেলওয়ের তথ্যানুযায়ী, গত ৩ মার্চ বিক্রি হয়েছে ১৩ মার্চের টিকিট। একইভাবে ৪ মার্চ ১৪ মার্চের এবং ৫ মার্চ ১৫ মার্চের টিকিট বিক্রি সম্পন্ন হয়েছে। আজ ৭ মার্চ বিক্রি হচ্ছে ১৭ মার্চের টিকিট। পরবর্তী সূচি অনুযায়ী- ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।

এ ছাড়া চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। যারা আসনের টিকিট পাবেন না, তাদের অনুরোধে ট্রেন ছাড়ার আগে প্রারম্ভিক স্টেশন থেকে নন-এসি কোচের ২৫ শতাংশ ‘দাঁড়িয়ে যাওয়া’ (স্ট্যান্ডিং) টিকিট বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে।

নিয়ম ও কড়াকড়ি টিকিট কেনার ক্ষেত্রে রেলওয়ে কিছু কঠোর নিয়ম আরোপ করেছে। একজন যাত্রী সর্বোচ্চ একবার টিকিট কিনতে পারবেন এবং একটি আইডি থেকে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। টিকিট কালোবাজারি রুখতে এবার কোনো টিকিট রিফান্ড বা ফেরত দেওয়ার সুযোগ রাখা হয়নি।

খুঁজুন