বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে গেলো প্রথম চালানে ৩৭.৪৬ মেঃটন ইলিশ
logo

দুর্গাপূজা উপলক্ষে ভারতে গেলো প্রথম চালানে ৩৭.৪৬ মেঃটন ইলিশ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতের গেলো প্রথম চালানে ৩৭ দশমিক ৪৬ মেট্রিকটন ইলিশ। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১২ টার সময় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে করে ওই চালান ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল বন্দরে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক মোঃ শমীম হোসেন।
 
বন্দরের একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, কলকাতার পাঁচটি আমদানিকারক
প্রতিষ্ঠান- ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল-এই চালান আমদানি করেছে। আর বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি করেছে পাঁচটি প্রতিষ্ঠান- সততা ফিশ, স্বর্ণালী এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও
 লাকী ট্রেডিং।
 
দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ সরকার এবছর ভারতে মোট ১,২০০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী, ৩৭টি প্রতিষ্ঠান এই রপ্তানি করতে পারবে। এর মধ্যে- ১টি প্রতিষ্ঠানকে রপ্তানির
অনুমতি দেওয়া হয়েছে ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন করে মোট ৭৫০ টন, ৯টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে মোট ৩৬০ টন, ২টি প্রতিষ্ঠানকে ২০ টন করে মোট ৪০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।

বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টিন অফিসার সজীব সাহা জানিয়েছেন, বাণিজ্য
মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিকেজি ইলিশের রপ্তানিমূল্য নির্ধারণ
করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার। এ রপ্তানি কার্যক্রম আগামী ৫
অক্টোবরের মধ্যে সম্পন্ন করতে হবে।
 
 ভারতে বাঙালির সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরই
 বাংলাদেশ থেকে উপহার হিসেবে এই ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার।
 পূর্ববর্তী বছরগুলোর মতো এবারও সে ধারা অব্যাহত রয়েছে। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন