শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় দোকানপাট ও শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত: জ্বালানি প্রতিমন্ত্রী
logo

দোকানপাট ও শপিংমল খোলা থাকবে সন্ধ্যা ৭টা পর্যন্ত: জ্বালানি প্রতিমন্ত্রী

মালিকদের অনুরোধের পরিপ্রেক্ষিতে দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার, জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

রবিবার সচিবালয়ে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

এর আগে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকার বৃহস্পতিবার দেশে সব দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টায় বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছিল। এরপর বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতির নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন করেন, যাতে রাত ৮টা পর্যন্ত ব্যবসার সুযোগ দেওয়া হয়। পাশাপাশি তারা সকাল ৯টার পরিবর্তে বেলা ১১টায় দোকান খোলার অনুরোধও জানিয়েছিলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, দোকান মালিক সমিতির আবেদনের পর প্রধানমন্ত্রী পুনর্মূল্যায়ন করে সন্ধ্যা ৭টা পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তবে জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান এই নিয়মের বাইরে থাকবে।

তিনি আরও বলেন, ‘সবাইকে অনুরোধ করব, নিজের বাসা ও কর্মস্থলে বিদ্যুৎ সাশ্রয় করি। জ্বালানি সাশ্রয় করলে আগামী দিনে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা সহজ হবে।’

খুঁজুন