বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
অপরাধ ডিবির অভিযানে কব্জি কাটা আনোয়ার গ্রুপের দুই সদস্য গ্রেফতার
logo

ডিবির অভিযানে কব্জি কাটা আনোয়ার গ্রুপের দুই সদস্য গ্রেফতার

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা তেজগাঁও বিভাগের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে কব্জি কাটা আনোয়ার গ্রুপের দুই সদস্যকে গ্রেফতার করেছে।

আজ বুধবার ( ৩০ জুলাই ২০২৫) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের সহকারী কমিশনারের নেতৃত্বে একটি অভিযানে কুখ্যাত কব্জি কাটা আনোয়ার গ্রুপের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোহাম্মদ নিশাত (২২) ও ২। মোহাম্মদ রাসেল (২৩) পেস্টিং রাসেল । 

ডিবি তেজগাঁও সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত নিশাতের  বিরুদ্ধে মাদক ও সন্ত্রাস বিরোধী আইন ০২ টি মামলা রয়েছে এবং গ্রেফতারকৃত রাসেলের বিরুদ্ধে দস্যুতা এবং  ডিএমপি এ্যাক্ট  সহ ০৩ টি মামলা রয়েছে। 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন