বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
সারাবাংলা ডিবির অভিযানে গুলিস্তান হতে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার
logo

ডিবির অভিযানে গুলিস্তান হতে পাঁচ ছিনতাইকারী গ্রেফতার

পবিত্র ঈদুল আযহায় ঘরে ফেরা মানুষের যাত্রা নিরাপদ করতে রাজধানীর ছিনতাইপ্রবণ এলাকায় প্রতিনিয়ত অভিযানসহ গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি পুলিশ।
সেই অভিযানের অংশ হিসেবে গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো- ১। মো: রানা (২৮), ২। হৃদয় (২৫),৩। বাদশা (৪২), ৪। মো: রিফাত(২৪) ও ৫। খান জাহান(২৬)।

মঙ্গলবার (৩ জুন ২০২৫ খ্রি.) রাত ১০:৩০ ঘটিকায় গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবি লালবাগ সূত্রে জানা যায়, সম্মানিত মহানগরবাসীর নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ডিবি-লালবাগ বিভাগের একটি চৌকস টিম রাজধানীর গুলিস্তান এলাকায় অভিযান পরিচালনা করে পেশাদার ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  -খবর প্রতিদিন/ সি.ব



খুঁজুন