সাগর, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগভিত্তিক সংগঠন ডিবেটিং ফোরাম অব ইন্টারন্যাশনাল রিলেশনস (ডিএফআইআর)-এর ২০২৬–২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ৫১তম আবর্তনের শিক্ষার্থী আরিয়ান কবিরকে সভাপতি এবং একই ব্যাচের প্রতীতি তৌফিককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।
গত বৃহস্পতিবার (৫ মার্চ) সংগঠনটির আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়।
সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ড. সজিব বালা (পিএইচডি)। প্রধান মডারেটর হিসেবে রয়েছেন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খালিদ কুদ্দুস (পিএইচডি) এবং সহযোগী মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন বিভাগের প্রভাষক সিনজিনা আখতার।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহসভাপতি (প্রশাসন) হুমায়রা আক্তার, সহসভাপতি (বিতর্ক) নাজমুল ওয়ারা তালহা, যুগ্ম সাধারণ সম্পাদক (বাংলা) রিয়াজুস সালেহীন, যুগ্ম সাধারণ সম্পাদক (ইংরেজি) নিয়াজ মোর্শেদ নাহিদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক (যোগাযোগ) আজিজুল হাকিম জয়।
এ ছাড়া সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম নিলয়, অর্থ সম্পাদক আঁখি আক্তার, অনুষ্ঠান সম্পাদক ইলমা রহমান, দপ্তর সম্পাদক ফারিয়া আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জান্নাতুল মাওয়া শ্যামন্তী, শিক্ষা ও গবেষণা সম্পাদক অরিক মাসুদ দীপ্ত এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মুরাদ হাসান মিশুক।
কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. জিসান, সামিয়া তাসনিম স্বাতী এবং সালমান জুবায়ের।
নতুন সভাপতি আরিয়ান কবির বলেন, “ডিএফআইআর আমার জন্য শুধু একটি সংগঠন নয়; এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে আমি চিন্তা করতে, যুক্তি উপস্থাপন করতে এবং নিজেকে গড়ে তুলতে শিখেছি। একজন সাধারণ সদস্য হিসেবে শুরু করে আজ সভাপতি হওয়া আমার জন্য বড় প্রাপ্তি এবং একই সঙ্গে বড় দায়িত্ব।”
তিনি আরও বলেন, “বিতর্ক আমাদের চিন্তাকে গভীর করে এবং ভিন্ন মতকে সম্মান করতে শেখায়। আমার লক্ষ্য থাকবে ডিএফআইআরকে এমন একটি সক্রিয় ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা, যেখানে আন্তর্জাতিক সম্পর্ক ও সমসাময়িক বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা ও চিন্তার বিকাশ ঘটবে।”
সংগঠনের নতুন নেতৃত্বের মাধ্যমে ক্যাম্পাসে বিতর্কচর্চা ও আন্তর্জাতিক বিষয়ভিত্তিক বুদ্ধিবৃত্তিক আলোচনার পরিসর আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
ডিবেটিং ফোরাম অব ইন্টারন্যাশনাল রিলেশনসের নেতৃত্বে আরিয়ান-প্রতীতি
ডিবেটিং ফোরাম অব ইন্টারন্যাশনাল রিলেশনসের নেতৃত্বে আরিয়ান-প্রতীতি
সাগর, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগভিত্তিক সংগঠন ডিবেটিং ফোরাম অব ইন্টারন্যাশনাল রিলেশনস (ডিএফআইআর)-এর ২০২৬–২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে বিশ্ববিদ্যালয়ের ৫১তম আবর্তনের শিক্ষার্থী আরিয়ান কবিরকে সভাপতি এবং একই ব্যাচের প্রতীতি তৌফিককে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। গত বৃহস্পতিবার (৫ মার্চ) সংগঠনটির আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে নতুন কমিটির ঘোষণা দেওয়া হয়। সংগঠনটির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান ড. সজিব বালা (পিএইচডি)। প্রধান মডারেটর হিসেবে রয়েছেন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ খালিদ কুদ্দুস (পিএইচডি) এবং সহযোগী মডারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন বিভাগের প্রভাষক সিনজিনা আখতার। নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা
হলেন—সহসভাপতি (প্রশাসন) হুমায়রা আক্তার, সহসভাপতি (বিতর্ক) নাজমুল ওয়ারা তালহা, যুগ্ম সাধারণ সম্পাদক (বাংলা) রিয়াজুস সালেহীন, যুগ্ম সাধারণ সম্পাদক (ইংরেজি) নিয়াজ মোর্শেদ নাহিদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক (যোগাযোগ) আজিজুল হাকিম জয়। এ ছাড়া সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম নিলয়, অর্থ সম্পাদক আঁখি আক্তার, অনুষ্ঠান সম্পাদক ইলমা রহমান, দপ্তর সম্পাদক ফারিয়া আক্তার, প্রচার ও প্রকাশনা সম্পাদক জান্নাতুল মাওয়া শ্যামন্তী, শিক্ষা ও গবেষণা সম্পাদক অরিক মাসুদ দীপ্ত এবং তথ্য ও যোগাযোগ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মুরাদ হাসান মিশুক। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. জিসান, সামিয়া তাসনিম স্বাতী এবং সালমান জুবায়ের। নতুন সভাপতি আরিয়ান কবির বলেন, “ডিএফআইআর আমার জন্য শুধু একটি
সংগঠন নয়; এটি এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে আমি চিন্তা করতে, যুক্তি উপস্থাপন করতে এবং নিজেকে গড়ে তুলতে শিখেছি। একজন সাধারণ সদস্য হিসেবে শুরু করে আজ সভাপতি হওয়া আমার জন্য বড় প্রাপ্তি এবং একই সঙ্গে বড় দায়িত্ব।” তিনি আরও বলেন, “বিতর্ক আমাদের চিন্তাকে গভীর করে এবং ভিন্ন মতকে সম্মান করতে শেখায়। আমার লক্ষ্য থাকবে ডিএফআইআরকে এমন একটি সক্রিয় ও অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলা, যেখানে আন্তর্জাতিক সম্পর্ক ও সমসাময়িক বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা ও চিন্তার বিকাশ ঘটবে।” সংগঠনের নতুন নেতৃত্বের মাধ্যমে ক্যাম্পাসে বিতর্কচর্চা ও আন্তর্জাতিক বিষয়ভিত্তিক বুদ্ধিবৃত্তিক আলোচনার পরিসর আরও বিস্তৃত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত