রাজধানী ঢাকাসহ সারাদেশে দিন দিন বাড়ছে শীতের তীব্রতা । বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভোরে রাজধানীর তাপমাত্রা হঠাৎ কমে ১৬ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে, যা সকাল ৬টায় রেকর্ড হওয়া চলতি সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা।
বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও আশপাশের এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
বলা হয়েছে, আজ আকাশ পরিষ্কার থাকবে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯০ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, বুধবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ১২ মিনিটে এবং শুক্রবার সূর্যোদয় হবে সকাল ৬টা ৩২ মিনিটে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।