বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা ঢাকার কেরাণীগঞ্জ হতে ২ টি বিদেশি পিস্তল ও ২ টি ম্যাগাজিন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০
logo

ঢাকার কেরাণীগঞ্জ হতে ২ টি বিদেশি পিস্তল ও ২ টি ম্যাগাজিন পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করেছে র‌্যাব-১০

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), যার প্রতিপাদ্য “বাংলাদেশ আমার অহংকার”- অপরাধ ও সন্ত্রাস দমনে রাষ্ট্রের এক অত্যন্ত দক্ষ ও নির্ভরযোগ্য বাহিনী হিসেবে দেশপ্রেম, পেশাদারিত্ব ও নৈতিকতা দিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবিস্মরণীয় অবদান রেখে চলেছে। 

এরই ধারাবাহিকতায় অদ্য ০৯/১১/২০২৫ তারিখ সকাল অনুমান ০৫:৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি অভিযানিক দল তথ্য-প্রযুক্তির সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে পেশাদার অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতারের লক্ষে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাগবাড়ী রাজপাড়া এলাকায় অবস্থান করে সকাল অনুমান ০৮.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে। 

অভিযানে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন বাগবাড়ী রাজপাড়া এলাকায় মোঃ আবুল কালাম আজাদ (৪২), এর ৩য় তলা ভবনের ছাদের সিঁড়ির কোণায় তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ০২ টি বিদেশি পিস্তল ও ০২ টি ম্যাগাজিন উদ্ধার করেন। পেশদার অস্ত্র ব্যবসায়ীগণ র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত ঘটনা স্থল হতে কৈশলে পালিয়ে যায় । তাদের গ্রেফতারের জন্য র‌্যাব-১০ এর আভিযানিক দল তৎপর রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র তাৎক্ষণিকভাবে আলামত হিসেবে জব্দ করা হয় এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-১০ সব সময়ই সন্ত্রাস ও অপরাধ দমনে সচেষ্ট রয়েছে এবং জননিরাপত্তা বজায় রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এই অভিযান তারই একটি অংশ, যা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহায়ক ভূমিকা রেখেছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন