বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
রাজধানী ঢাকার গুলশান থানা এলাকা হতে ৬৬৪ বোতল বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার
logo

ঢাকার গুলশান থানা এলাকা হতে ৬৬৪ বোতল বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আলোকে মাদকদ্রব্য সহ সংঘবদ্ধ অপরাধ দমনে অভিযান পরিচালনা করে আসছে। মাদকাসক্তরা ইয়াবার বিকল্প হিসেবে ট্যাপেন্টাডল ট্যাবলেট সেবন করছে। ফলে সুযোগ সন্ধানি মাদক ব্যবসায়ীরা অভিনব কায়দায় মাদকের বিস্তার ঘটানোর মাধ্যমে কিশোর গ্যাং এবং ছিনতাইকারীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। 

এরই ধারাবাহিকতায় অদ্য ২৫ নভেম্বর ২০২৫ ইং তারিখ সকাল ০৮৩০ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ডিএমপি, ঢাকার গুলশান থানা এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী বিপুল পরিমাণ বিদেশী মদ নিয়ে গুলশান হইতে বাড্ডা এলাকার দিকে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দলটি ডিএমপি ঢাকার গুলশান  থানাধীন দি রিগানিয়া বাসা নং-২৭, রোড নং-১১৪ এলাকা হইতে মাদক বহনকারী পিকআপ ভ্যানটি রেব হলে, উক্ত পিকআপ ভ্যানকে থামানোর জন্য সিগন্যাল দিলে পিকআপ ভ্যানে থাকা ০২ জন ব্যক্তি গাড়ি থামিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মোঃ বিল্লাল হোসেন(৩৭), পিতা-মোহাম্মদ আলী, মাতা-মনোয়ারা বেগম, গ্রাম-চালতা বুনিয়া, থানা-মির্জাগঞ্জ, জেলা-পটুয়াখালী,এ/পি-জোড়া খাম্বা, আদর্শ নগর, বাড্ডা ডিএমপি, ঢাকা’কে ৬৬৪ বোতল (৪৯৮ লিটার) বিদেশী মদ ও পিকআপ সহ গ্রেফতার করা হয় ।

উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন। 

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন