বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল পুলিশের ঊর্ধ্বতন ৯ কর্মকর্তাকে বদলি পাবনায় মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের উদ্যোগে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিক পালন
সারাবাংলা ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের পাশে জিরানীতে গেস্ট হাউসে অভিযান: নারী-পুরুষসহ ৪২ জন আটক
logo

ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের পাশে জিরানীতে গেস্ট হাউসে অভিযান: নারী-পুরুষসহ ৪২ জন আটক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে ঢাকার আশুলিয়া থানা ও গাজীপুরের সীমান্ত জিরানী এলাকায় একটি গেস্ট হাউস থেকে অসামাজিক কার্যকলাপে লিপ্ত নারী ও পুরুষসহ ৪২ জনকে আটক করেছে কাশিমপুর থানা পুলিশ।

পুলিশ জানায়, সোমবার (২২ ডিসেম্বর ২০২৫) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানা পুলিশের একটি দল জিরানী এলাকার ড্রিম ল্যান্ড গেস্ট হাউসে অভিযান পরিচালনা করে। এ সময় অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১৯ জন নারী ও ২৩ জন পুরুষকে আটক করা হয়।

কাশিমপুর থানা পুলিশ আরও জানায়, মঙ্গলবার আটককৃতদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। জানা গেছে, গাজীপুর ও সাভার আশুলিয়ার বিভিন্ন এলাকায় গেস্ট হাউস ও বাসা বাড়িতে দেহব্যবসা জমজমাট ভাবে চলছে। সেই সাথে ফিটিংবাজি ও অপহরণের ঘটনা ঘটেছে, এসব ঘটনায় বনিবনা না হলে নারী পুরুষদের কাউকে আবার হত্যা করে লাশ অজ্ঞাত স্থানে ফেলে দেয় তারা। এইসব লাশের পরিচয় শনাক্ত করতে আইন শৃঙ্খলা বাহিনী হিমশিম খেতে হয়।

খুঁজুন