বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার খবরটি ভুয়া বললেন বিমানের জিএম
logo

ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার খবরটি ভুয়া বললেন বিমানের জিএম

আজ শুক্রবার (১১ জুলাই) অজ্ঞাত ফোন নম্বর থেকে আসা ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার খবরটি ভুয়া।

সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জিএম পিআর বি এম রওশন কবীর।

বি এম রওশন কবীর বলেন, বিমানে কোনো বোমা বা এ জাতীয় কিছুই পাওয়া যায়নি। এটি ছিল ফেইক কল। যাত্রীদের বোর্ডিং করানো হচ্ছে। শেষ হলেই কাঠমান্ডুর উদ্দেশে ফ্লাইটটি ছেড়ে যাবে। এদিন বিকেল ৪টা ৪৫ মিনিটে বিজি-৩৭৩ ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু ফ্লাইট যখন ট্যাক্সিতে, তখন অজ্ঞাতনামা একটি সূত্র থেকে বোমা থাকার হুমকি আসে। এরপরই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ সতর্কতায় নেওয়া হয়। আইন-শৃঙ্খলা বাহিনী তল্লাশি চালায়।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন