বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান সন্ত্রাসীদের অভয়ারণ্য খুলনায় যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: প্রথম রাতেই গ্রেপ্তার ৭ আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
সারাবাংলা ঢাকা-আরিচা মহাসড়কে আনসার সদস্যদের উপর হকারদের হামলায় আহত-৬
logo

ঢাকা-আরিচা মহাসড়কে আনসার সদস্যদের উপর হকারদের হামলায় আহত-৬

মাইনুল ইসলামঃ ঢাকা-আরিচা মহাসড়কে ফুটপাতে হকার বসতে না দেওয়ায় দায়িত্বরত আনসারদের উপর হামলার ঘটনা ঘটেছে। এতে হকারদের হামলায় অন্তত ৬ জন আনসার সদস্য আহত হয়েছে বলে জানা যায়।

শুক্রবার (৮ মে) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডের নিউ মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত আনসার সদস্যরা হলেন- আনাস, সামসুদ্দিন,এম.এইচ মানিক,মুন্নাসহ আরোও দুই জন।আহত আনসার সদস্য এম.এইচ মানিক বলেন, আমরা প্রতিদিন পথচারীদের যাতায়াত নিবিঘ্নে রাখার জন্য কাজ করি। আজকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ডে প্রতিদিনের ন্যায় হকার বসতে নিষেধ করা হয়। এসময় উত্তেজিত হকাররা দায়িত্বরত আনসার সদস্যদের ওপর হামলা করে। এতে ৬ জন আনসার সদস্য আহত হয়েছে বলে জানান তিনি।

সাভার উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা আনিছুর রহমান বলেন, হকারদের বসতে না দেওয়ার ৬ জন আনসার সদস্য হামলার শিকার হয়েছে। এদের মধ্যে তিন জনের অবস্থা আশঙ্কাজনক। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সাভার মডেল থানায় ঘটনাটি অবহিত করা হয়েছে।
সাভার মডেল থানার কর্মকর্তাদের সাথে একাধিক বার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও কাউকেে পাওয়া যায়নি।

খুঁজুন