ঢাকা-৯ সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিবের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।
মনোনয়ন বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাবিবুর রশিদ হাবিব মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন। তিনি বলেন, ঢাকা-৯ এর সঙ্গে তার আত্মিক সম্পর্ক রয়েছে। এই এলাকাতেই তার জন্ম ও বেড়ে ওঠা, পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও ব্যক্তিগত জীবনের দীর্ঘ সময় তিনি এখানকার মানুষের সঙ্গে কাটিয়েছেন।
তিনি আরও বলেন, ঢাকা-৯ এর তৃণমূল থেকে শুরু করে সব পর্যায়ের মানুষের সঙ্গে তার দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে। এলাকার সমস্যা চিহ্নিত করা এবং তা সমাধানে তৃণমূল পর্যায় থেকেই তিনি কাজ করে যাচ্ছেন। সম্মিলিত প্রচেষ্টায় ঢাকা-৯ কে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
নির্বাচনে জয়-পরাজয় প্রসঙ্গে হাবিবুর রশিদ হাবিব বলেন, কে বিজয়ী হবে বা কে পরাজিত হবে তা মুখ্য বিষয় নয়। এই আসনে যারা প্রার্থী হয়েছেন, সবাই ঢাকা-৯ কে ভালোবাসেন। সবাই মিলে এই এলাকাকে এগিয়ে নেওয়াই মূল লক্ষ্য।
ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে রূপরেখা নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার কথা বলছেন, তা বাস্তবায়নে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করতে চান তিনি।
এলাকায় দলীয় বিভক্তি রয়েছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হাবিবুর রশিদ হাবিব বলেন, এ বিষয়ে তিনি অবগত নন। এখন পর্যন্ত তিনি এমন কোনো বিভক্তি দেখেননি বা শোনেননি।