শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
সারাবাংলা ঢাকা-১৯ সাভার- আশুলিয়ার সাংসদ ডা. দেওয়ান মো.সালাউদ্দিন বাবু অসুস্থ,তিনি  বিশ্রামে আছেন
logo

ঢাকা-১৯ সাভার- আশুলিয়ার সাংসদ ডা. দেওয়ান মো.সালাউদ্দিন বাবু অসুস্থ,তিনি  বিশ্রামে আছেন

হেলাল শেখঃ ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ও সাভার-আশুলিয়ার গণ মানুষের নেতা ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু শারীরিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন।

গতকাল (০৮ মার্চ ২০২৬ ইং) তারিখে অসুস্থ হয়ে তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসা গ্রহণ করেন। পরে চিকিৎসা শেষে তিনি ঢাকার বাসায় ফিরে বর্তমানে বিশ্রামে আছেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ বিষয়ে এমপি সাহেবের ভাই দেওয়ান বিপ্লব সাহেব জানান, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু এখন মোটামুটি সুস্থ আছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি আগামী দুই থেকে তিন দিন বাসায় বিশ্রামে থাকবেন।

তিনি আরও বলেন, “আপনাদের সকলের কাছে অনুরোধ করছি, এই কয়েকদিন তাকে বিশ্রামে থাকতে দিন। ইনশাল্লাহ আল্লাহর রহমতে তিনি খুব দ্রুত সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে ফিরে আসবেন এবং জনগণের সেবামূলক কাজ চালিয়ে যাবেন।”

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে।
সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার, তিনি উত্তম পরিকল্পনাকারী।

খুঁজুন