হেলাল শেখঃ ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেছেন, ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, “সাভার-আশুলিয়া মাদক সন্ত্রাস, চাঁদাবাজ ও হকার মুক্ত করবো, কোনো অপরাধীর এখানে ঠাঁই হবে না।”
রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গুলশান-এ অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান-এর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
নবনির্বাচিত এই সংসদ সদস্য জানান, নির্বাচনের সময় তিনি যে অঙ্গীকার করেছিলেন- আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, কিশোর গ্যাং ও মাদক নির্মূল, হকার মুক্ত ফুটপাত করা হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা-তা বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, “সাভার-আশুলিয়া একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানে শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করাই আমার অগ্রাধিকার।”
তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অপরাধ দমনে বিশেষ অভিযান চালানো হবে। কোনো অপরাধী রাজনৈতিক পরিচয়ে পার পাবে না বলেও তিনি সতর্কবার্তা দেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, “মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। সেই আস্থার মর্যাদা রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সাভার-আশুলিয়াকে একটি নিরাপদ ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে যা যা প্রয়োজন, তা করা হবে।”
এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।
ঢাকা-১৯ এ সাভার-আশুলিয়া মাদক সন্ত্রাসী, চাঁদাবাজ হকদার মুক্ত করা হবে: এমপি বাবু
ঢাকা-১৯ এ সাভার-আশুলিয়া মাদক সন্ত্রাসী, চাঁদাবাজ হকদার মুক্ত করা হবে: এমপি বাবু
হেলাল শেখঃ ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেছেন, ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) এলাকায় মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা দেন, “সাভার-আশুলিয়া মাদক সন্ত্রাস, চাঁদাবাজ ও হকার মুক্ত করবো, কোনো অপরাধীর এখানে ঠাঁই হবে না।” রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে গুলশান-এ অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান-এর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ শেষে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নবনির্বাচিত এই সংসদ
সদস্য জানান, নির্বাচনের সময় তিনি যে অঙ্গীকার করেছিলেন- আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, কিশোর গ্যাং ও মাদক নির্মূল, হকার মুক্ত ফুটপাত করা হবে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা-তা বাস্তবায়নে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, “সাভার-আশুলিয়া একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। এখানে শ্রমিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষ যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সে পরিবেশ নিশ্চিত করাই আমার অগ্রাধিকার।” তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে এবং
প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অপরাধ দমনে বিশেষ অভিযান চালানো হবে। কোনো অপরাধী রাজনৈতিক পরিচয়ে পার পাবে না বলেও তিনি সতর্কবার্তা দেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমপি ডাঃ দেওয়ান মোঃ সালাউদ্দিন বাবু বলেন, “মানুষ পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে। সেই আস্থার মর্যাদা রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো। সাভার-আশুলিয়াকে একটি নিরাপদ ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তুলতে যা যা প্রয়োজন, তা করা হবে।” এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকরাও উপস্থিত ছিলেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত