হেলাল শেখঃ রাজধানী ঢাকা, সাভার ও আশুলিয়াসহ দেশের বিভিন্ন থানায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত পুরাতন ও অচলপ্রায় গাড়ির কারণে জরুরি সেবা কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
বিশেষ করে রাতের অভিযান, আসামি ধরতে অভিযান পরিচালনা, দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছানো এবং জরুরি কলের সাড়া দিতে গিয়ে পুলিশকে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনেক থানায় একটি বা দুটি মাত্র গাড়ি রয়েছে, যেগুলোর বেশিরভাগই বহু বছর ধরে ব্যবহৃত এবং নিয়মিত বিকল হয়ে পড়ে। ফলে একটি ঘটনায় গাড়ি বাইরে থাকলে অন্য ঘটনায় দ্রুত সাড়া দেওয়া সম্ভব হয় না। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।
এ বিষয়ে সচেতন নাগরিকরা মনে করেন, আধুনিক ও পর্যাপ্ত যানবাহন না থাকলে পুলিশের কার্যক্রম শতভাগ কার্যকর করা সম্ভব নয়। তারা জাতীয় সংসদে দ্রুত নতুন যানবাহন ক্রয়ের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ ও তা বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয় বলেন,থানাগুলোর যানবাহন সংকট নিরসনে বিশেষ বরাদ্দ প্রয়োজন। নতুন গাড়ি সংযোজন করা হলে জনগণ দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পাবে, যা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সংশ্লিষ্ট মহলের দাবি, পর্যাপ্ত যানবাহন সরবরাহের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ ও জ্বালানি বাজেটও নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে একই ধরনের সংকট সৃষ্টি না হয়।
দেশের থানাগুলোর পুরাতন ও ভাঙাচোরা যানবাহনের কারণে জরুরি সেবা ব্যাহত হচ্ছে
দেশের থানাগুলোর পুরাতন ও ভাঙাচোরা যানবাহনের কারণে জরুরি সেবা ব্যাহত হচ্ছে
হেলাল শেখঃ রাজধানী ঢাকা, সাভার ও আশুলিয়াসহ দেশের বিভিন্ন থানায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত পুরাতন ও অচলপ্রায় গাড়ির কারণে জরুরি সেবা কার্যক্রমে ধীরগতি দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে রাতের অভিযান, আসামি ধরতে অভিযান পরিচালনা, দুর্ঘটনাস্থলে দ্রুত পৌঁছানো এবং জরুরি কলের সাড়া দিতে গিয়ে পুলিশকে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অনেক থানায় একটি বা দুটি মাত্র গাড়ি রয়েছে, যেগুলোর বেশিরভাগই বহু
বছর ধরে ব্যবহৃত এবং নিয়মিত বিকল হয়ে পড়ে। ফলে একটি ঘটনায় গাড়ি বাইরে থাকলে অন্য ঘটনায় দ্রুত সাড়া দেওয়া সম্ভব হয় না। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে। এ বিষয়ে সচেতন নাগরিকরা মনে করেন, আধুনিক ও পর্যাপ্ত যানবাহন না থাকলে পুলিশের কার্যক্রম শতভাগ কার্যকর করা সম্ভব নয়। তারা জাতীয় সংসদে দ্রুত নতুন যানবাহন ক্রয়ের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ ও তা
বাস্তবায়নের দাবি জানিয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম জয় বলেন,থানাগুলোর যানবাহন সংকট নিরসনে বিশেষ বরাদ্দ প্রয়োজন। নতুন গাড়ি সংযোজন করা হলে জনগণ দ্রুত ও কার্যকর পুলিশি সেবা পাবে, যা দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”সংশ্লিষ্ট মহলের দাবি, পর্যাপ্ত যানবাহন সরবরাহের পাশাপাশি নিয়মিত রক্ষণাবেক্ষণ ও জ্বালানি বাজেটও নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে একই ধরনের সংকট সৃষ্টি না হয়।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত