প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মন্তব্য করেছেন দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে বলে। তিনি বলেন, বর্তমান সরকার এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যাতে কোনো নাগরিক প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
‘স্বাস্থ্যসেবার সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭ এর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন’ শীর্ষক এই সভায় ডা. জুবাইদা রহমান বলেন, কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকার বাসিন্দাদের জন্য সর্বাত্মক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, এসব এলাকার উল্লেখযোগ্য অংশের মানুষ প্রতিদিনের স্বাস্থ্য সমস্যার সমাধানে স্থানীয় ফার্মেসির ওপর নির্ভরশীল।
তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার।’ এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবী গড়ে তুলে হাসপাতালের সেবার বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপরও জোর দেন তিনি।
সরকারি হাসপাতালগুলোর ওপর অতিরিক্ত চাপের কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য ব্যয়ের বড় অংশ জনগণকে বহন করতে হয়, যা অনেক ক্ষেত্রে দারিদ্র্যের কারণ হয়ে দাঁড়ায়।
এর আগে ডা. জুবাইদা রহমান হাসপাতালের প্যাথলজি প্যাভিলিয়ন, গ্যাস্ট্রোলিভার সেন্টার ও ৫০ শয্যার আইসিইউ উদ্বোধন করেন এবং চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার: ডা. জুবাইদা রহমান
দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার: ডা. জুবাইদা রহমান
প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মন্তব্য করেছেন দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে বলে। তিনি বলেন, বর্তমান সরকার এমন একটি ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যাতে কোনো নাগরিক প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন। মঙ্গলবার (৫ মে) রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘স্বাস্থ্যসেবার সমতা প্রতিষ্ঠায় ঢাকা-১৭ এর নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন’
শীর্ষক এই সভায় ডা. জুবাইদা রহমান বলেন, কড়াইল, ভাসানটেক ও সাততলা এলাকার বাসিন্দাদের জন্য সর্বাত্মক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, এসব এলাকার উল্লেখযোগ্য অংশের মানুষ প্রতিদিনের স্বাস্থ্য সমস্যার সমাধানে স্থানীয় ফার্মেসির ওপর নির্ভরশীল। তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয়, এটি মানুষের মৌলিক অধিকার।’ এলাকাভিত্তিক স্বেচ্ছাসেবী গড়ে তুলে হাসপাতালের সেবার বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপরও জোর দেন তিনি। সরকারি
হাসপাতালগুলোর ওপর অতিরিক্ত চাপের কথা উল্লেখ করে তিনি বলেন, স্বাস্থ্য ব্যয়ের বড় অংশ জনগণকে বহন করতে হয়, যা অনেক ক্ষেত্রে দারিদ্র্যের কারণ হয়ে দাঁড়ায়। এর আগে ডা. জুবাইদা রহমান হাসপাতালের প্যাথলজি প্যাভিলিয়ন, গ্যাস্ট্রোলিভার সেন্টার ও ৫০ শয্যার আইসিইউ উদ্বোধন করেন এবং চিকিৎসা কার্যক্রম পরিদর্শন করেন। অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত