শনিবার, ৬ জুন ২০২৬
logo
Breaking News
পবিত্র গাদিরে খুম ঈমানী ঘোষণার শোকরিয়া সমাবেশ ও সালাতু সালাম মাহফিল অনুষ্ঠিত নিখোঁজ তিন কিশোরীকে উদ্ধার করেছে ডিএমপির পল্লবী থানা পুলিশ ৪ জন বীর মুক্তিযোদ্ধাসহ ২০০+ নেতাকর্মী ও সমর্থকের জাতীয় নাগরিক পার্টিতে যোগদান কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫ লাখ ৭২ হাজার পিস ইয়াবাসহ একজন আটক সাপাহারে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিট! আহত-১ মোংলায় ভুয়া র‍্যাব পরিচয় দেওয়া প্রতারক আটক সংসদ ভবন এলাকায় মিছিল-সমাবেশ নিষিদ্ধ ঝালকাঠিতে ফ্রি মেডিকেল ক্যাম্প, ২ শতাধিক রোগীকে চিকিৎসাসেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ নবীনগর বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য বিদ্যাপীঠ কলেজে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঝালকাঠিতে মানববৃক্ষ তৈরি করে পরিবেশ দিবস উদযাপন
সারাবাংলা দেশের অধিকাংশ ভোটারের পছন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি
logo

দেশের অধিকাংশ ভোটারের পছন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ জরিপের সামগ্রিক ফলাফলে দেশের অধিকাংশ ভোটারের পছন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার বিকালে ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ এর ৩ডি সেমিনার হলে জাতীয় জনমত জরিপে এই ফলাফলটি প্রকাশ করা হয়

এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট (EASD)-এর উদ্যোগে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এর প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম হায়দার তালুকদার।

জরিপে অংশগ্রহনকারীর ৭০% ভোটার বিএনপি-কে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করে। এর বিপরীতে ১৯% সমর্থন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী, এনসিপি ২.৬% ও অন্যান্যদের মধ্যে জাতীয় পার্টির জনসমর্থন ১.৪% এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এই হার মাত্র ০.১%।

লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, নারী ভোটারদের মধ্যে বিএনপির জনপ্রিয়তা বেশি, যেখানে ৭১% নারী ভোটার বিএনপিকে সমর্থন দিচ্ছেন।

অনুষ্ঠানে এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট উপদেষ্টা ডা. কাজী সাইফউদ্দীন বেননূর এর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন, গণতন্ত্র ও প্রাতিষ্ঠানিক বিশেষজ্ঞ মিস মীর নাদিয়া নিভিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ও জলবায়ু ও পরিবেশ বিষয়ক রিপোর্টিং বিশেষজ্ঞ ইফতেখার মাহমুদ।

অনুষ্ঠানের প্যানেলিস্টরা এই জনমতকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেছেন।
জরিপটি দেশের ৩'শ টি সংসদীয় আসন থেকে ক্রস-সেকশনাল বর্ণনামূলক গবেষণা বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিচালিত ফলাফল।

  -খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন