সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ও উন্নয়ন নিশ্চিত করা,বলেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, এই সরকার জনগণের সরকার এবং কৃষক, মা-বোন, ইমাম-খতিবসহ সব শ্রেণির মানুষের পাশে থাকার চেষ্টা করবে। দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান পরিবর্তনই সরকারের প্রধান অগ্রাধিকার।
প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত এবং প্রায় ৪ কোটি পরিবার কোনো না কোনোভাবে কৃষির ওপর নির্ভরশীল। কৃষক ভালো থাকলে দেশও ভালো থাকবে।
তিনি জানান, প্রথম পর্যায়ে ২২ হাজার কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হচ্ছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে।
দেশজুড়ে পালিত হচ্ছে বর্ষবরণ / নতুন বছর বয়ে আনুক সুখ, শান্তি আর সমৃদ্ধি
এছাড়া আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, পানি সংরক্ষণ ও বন্যা মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারেক রহমান আরও বলেন, নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের সব নারীপ্রধান পরিবারকে এর আওতায় আনা হবে।
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই লক্ষ্য: তারেক রহমান
দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই লক্ষ্য: তারেক রহমান
সরকারের মূল লক্ষ্য দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ও উন্নয়ন নিশ্চিত করা,বলেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (১৪ এপ্রিল) টাঙ্গাইলের শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষক কার্ড প্রদান কর্মসূচির উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এই সরকার জনগণের সরকার এবং কৃষক, মা-বোন, ইমাম-খতিবসহ সব শ্রেণির মানুষের পাশে থাকার চেষ্টা করবে। দেশের উন্নয়ন ও মানুষের জীবনমান
পরিবর্তনই সরকারের প্রধান অগ্রাধিকার। প্রধানমন্ত্রী বলেন, দেশের প্রায় ৪০ শতাংশ মানুষ কৃষির সঙ্গে জড়িত এবং প্রায় ৪ কোটি পরিবার কোনো না কোনোভাবে কৃষির ওপর নির্ভরশীল। কৃষক ভালো থাকলে দেশও ভালো থাকবে। তিনি জানান, প্রথম পর্যায়ে ২২ হাজার কৃষকের মধ্যে কৃষক কার্ড বিতরণ করা হচ্ছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ইতোমধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। দেশজুড়ে
পালিত হচ্ছে বর্ষবরণ / নতুন বছর বয়ে আনুক সুখ, শান্তি আর সমৃদ্ধিএছাড়া আগামী পাঁচ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, পানি সংরক্ষণ ও বন্যা মোকাবিলায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারেক রহমান আরও বলেন, নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের সব নারীপ্রধান পরিবারকে এর আওতায় আনা হবে।
সম্পাদক: খন্দকার আমিনুর রহমান
[email protected] | ০১৫৩৫৭৭৩৩১৪
গভ: জি: নং-সি-১৩১৫৯৬
প্রধান কার্যালয়: ৩০৬/এ, দক্ষিণ যাত্রাবাড়ী ঢাকা ১২০৪/
50/F,Inner Circular Road,Naya Paltan, Dhaka, 1000
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত