বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় দেশে স্থানীয় সরকার নির্বাচন বছরের শেষ ভাগে: তথ্য উপদেষ্টা
logo

দেশে স্থানীয় সরকার নির্বাচন বছরের শেষ ভাগে: তথ্য উপদেষ্টা

স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে এ বছরের শেষ দিকে,বলেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। ১০ মাস থেকে একবছর লাগবে তা শেষ করতে। উপজেলা পরিষদ বাতিল করার পরিকল্পনা সরকারের নেই বলেও জনিয়েছেন তিনি।

মঙ্গলবার (৫ মে) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য দেন।

স্থানীয় সরকার নির্বাচন এ বছরে শেষ হবে কি না- জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘বলা হয়েছে যে নির্বাচনটা ১০ মাস থেকে এক বছর লাগবে শুরু হওয়ার পর। নির্বাচন শুরু হবে এ বছরের শেষের দিকে, কিছু প্রস্তুতির প্রয়োজন আছে, সেটাও ইনফ্যাক্ট ওই মন্ত্রণালয় থেকে আগে জানানো হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর যেসব সাংবাদিক জেলে আছেন, কোনও কোনও ক্ষেত্রে তাদের অপরাধ গণহত্যার চেয়েও বেশি-এমন জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, এ সরকারের আমলে অন্যায়ভাবে কোনো সাংবাদিক যাতে কারাগারে না থাকেন, সে ব্যাপারে সরকার সচেষ্ট রয়েছে।

ডা. জাহেদ বলেন, মধ্যপ্রাচ্য সংঘাত বা পরিস্থিতি নিয়ে এখনো উদ্বেগ আছে। যেকোনো সময় পরিস্থিতির অবনতি হতে পারে। তবে দেশে প্রয়োজনীয় জ্বালানি তেল মজুত আছে।

উপদেষ্টা আরও বলেন, জ্বালানির ওপর চাপ কমাতে বিদ্যুৎচালিত বাস নামানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের জন্য এই বাস সার্ভিস চালু হবে।

খুঁজুন