শুক্রবার, ৫ জুন ২০২৬
logo
Breaking News
ওসমান হাদি হত্যা নিয়ে মন্তব্য: মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বিদ্যুতের মূল্যবৃদ্ধি গণবিরোধী, অবিলম্বে প্রত্যাহারের দাবি খুলনা মহানগরী জামায়াতের আবাসিকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের বাড়তি দাম প্রত্যাহার ছুটির বিষয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই: পররাষ্ট্রমন্ত্রী ৬ নবজাতকের মৃত্যু: আদ্‌-দ্বীন হাসপাতালকে শোকজ, হতে পারে লাইসেন্স বাতিল প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ৬০০ টাকা দরে ভাঙারিতে বিক্রি: ডিএমপি কমিশনার আদ্-দ্বীন হাসপাতালের অবহেলায় ৬ নবজাতকের মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রী মিশন ২০২৬: বিশ্বজয়ের লক্ষ্যে কার ডেরা কোথায়? দেখে নিন ৪৮ দলের ‘বেস ক্যাম্প’ মেসি নেইমারদের ম্যাচ বাংলাদেশে যেভাবে দেখা যাবে প্রধানমন্ত্রীর ‘লাল টেলিফোন’ লাইনের তার চুরি, গ্রেপ্তার ২
জাতীয় দেশে জ্বালানি ঘাটতি নেই, প্যানিকের কারণে পাম্পে দীর্ঘ লাইন: মন্ত্রী
logo

দেশে জ্বালানি ঘাটতি নেই, প্যানিকের কারণে পাম্পে দীর্ঘ লাইন: মন্ত্রী

দেশে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই। পাম্পগুলোতে প্রতিদিন নিয়মিত সরবরাহ বজায় রাখা হচ্ছে, বলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

আজ বৃহস্পতিবার সংসদ অধিবেশনের সপ্তম বৈঠকে জ্বালানি পরিস্থিতি নিয়ে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে মন্ত্রী এ কথা বলেন।তিনি বলেন, ‘মানুষের মধ্যে প্যানিক বায়িং শুরু হয়েছে এবং পাম্পে দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে।’

এর আগে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ তেলের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে, বিশেষ করে সিলেটে পাম্প বন্ধ রয়েছে এবং বিভিন্ন স্থানে দীর্ঘ সারি দেখা যাচ্ছে।’

‘মন্ত্রী সমস্যাটি এড়িয়ে যাচ্ছেন’ মন্তব্য করে হাসনাত জানতে চান, ঠিক কবে এই পরিস্থিতির সমাধান হবে এবং সরকার কবে এর আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে।

জবাবে মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘সাম্প্রতিক ইরান-সংক্রান্ত ঘটনার পর জ্বালানির চাহিদা বেড়ে গেছে। আগে যে তেল বিক্রি হতে এক থেকে দেড় দিন সময় লাগত, এখন তা দুই ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। এর ফলে মানুষের মধ্যে প্যানিক বায়িং শুরু হয়েছে এবং পাম্পে দীর্ঘ লাইনের সৃষ্টি হচ্ছে।’

জ্বালানি তেলের সংকট নেই জানিয়ে মন্ত্রী বলেন, ‘পেট্রোল সরবরাহ হচ্ছে না—এটি সঠিক নয়। প্রতিদিনই পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে।’

খুঁজুন