ত্যাগ ও পবিত্রতার প্রতীক পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ সাংবাদিক, পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতাদের ঈদের শুভেচ্ছা জানান এবং সবার সুস্বাস্থ্য, সুখ-শান্তি ও কল্যাণ কামনা করেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবর প্রতিদিন ২৪-এর ব্যবস্থাপনা পরিচালক, বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব মামুনুর হাসান টিপু।
এক বিবৃতিতে মামুনুর হাসান টিপু বলেন,
> “ঈদুল আজহা শুধু একটি ধর্মীয় উৎসবই নয়, এটি আত্মত্যাগ, মানবতা ও সহমর্মিতার এক উজ্জ্বল আদর্শ। এই দিনে হজরত ইব্রাহিম (আ.) আল্লাহর নির্দেশে যে কোরবানির আদর্শ স্থাপন করেছেন, তা আমাদের জীবনে নৈতিকতা, বিশ্বাস ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়।”
তিনি বলেন,
> “একটি কল্যাণকর সমাজ গঠনে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হতে হবে। ঈদুল আজহার মূল শিক্ষা হচ্ছে ত্যাগের মাধ্যমে একে অপরের সুখ-দুঃখ ভাগ করে নেওয়া। আসুন, আমরা এ দিনে কেবল পশু কোরবানির মধ্যেই সীমাবদ্ধ না থেকে হৃদয়ের পশুত্ব বর্জনের অঙ্গীকার করি।”
এসময় তিনি খবর প্রতিদিন ২৪-এর সব পাঠক, শুভানুধ্যায়ী, বিজ্ঞাপনদাতা, সাংবাদিক এবং সংশ্লিষ্টদের ঈদের শুভেচ্ছা জানান এবং সকলের সুস্থতা, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।
মামুনুর হাসান টিপু আরো বলেন,
> “আমরা যেন ঈদের আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নিই—গরিব, দুস্থ, অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই হোক আমাদের প্রকৃত কোরবানি। এই ঈদ হোক সহানুভূতি, সম্প্রীতি ও ভালোবাসায় পরিপূর্ণ।”
শুভেচ্ছা বার্তার শেষ পর্যায়ে তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান,
> “চলুন আমরা ঈদুল আজহার এই পবিত্রতায় উদ্বুদ্ধ হয়ে হিংসা, হানাহানি ও ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়াই। আল্লাহ্ আমাদের কোরবানি কবুল করুন, এবং আমাদের পরিবার, সমাজ ও দেশকে কল্যাণ ও শান্তিতে ভরে দিন
-খবরপ্রতিদিন/ সি.ব