বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জাতীয় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা
logo

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে  পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

তিনি এবারের কোরবানিকে সুন্দর, ত্যাগের মহিমায় মহিমান্বিত এবং গরিববান্ধব করে তোলার আহ্বান জানান।

আজ শুক্রবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান।

প্রধান উপদেষ্টা ভাষণের শুরুতে বলেন,প্রিয় দেশবাসী-শিশু, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, ছাত্র-ছাত্রী, বয়স্ক, বৃদ্ধ, নারী-পুরুষ সবার প্রতি রইল আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। শুরুতেই আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

তিনি আরও বলেন,প্রতি বছর এই দিনটি আমাদের সামনে হাজির হয় ত্যাগের এক মহান দৃষ্টান্ত হয়ে। আমরা যদি কোরবানির মাহাত্ম্যকে হৃদয়ে ধারণ করে লোভ, স্বার্থপরতা, হিংসা ও বিদ্বেষ থেকে মুক্ত হতে না পারি এবং সমাজ-রাষ্ট্র গঠনে নিজেদের নিয়োজিত করতে না পারি, তাহলে কোরবানির ঈদ শুধু আনুষ্ঠানিকতায় পরিণত হয় বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন,আসুন, এ বছর কোরবানিকে করি সুন্দর, ত্যাগের মহিমায় মহিমান্বিত এবং গরিববান্ধব যাতে সমাজের সকল স্তরের মানুষ ঈদের আনন্দে সামিল হতে পারে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন