বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
আলোচিত ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার ও মালামাল উদ্ধার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের নীতিমালা আসছে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর জন্য: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুগ্ম সচিব আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হলো পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী দেশের যেসব অঞ্চলে দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশ টানা তৃতীয়বারেরমত ফাইনালে সাফ নারী চ্যাম্পিয়নশিপে আইভী বাসায় ফিরে সরকারকে ধন্যবাদ দিয়ে যা বললেন ঝালকাঠির নলছিটিতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
জাতীয় ডেঙ্গুতে একজনের মৃত্যু, শনাক্ত ২০৯
logo

ডেঙ্গুতে একজনের মৃত্যু, শনাক্ত ২০৯

দেশে আরও একজনের মৃত্যু হয়েছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে। একই সময়ে আক্রান্ত হয়ে ২০৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

আজ শনিবার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজন মারা গেছেন। এতে চলতি বছর মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টা নতুন করে ২০৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৩২৭ জন। গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়েছিল এবং মোট আক্রান্তের সংখ্যা ছিল তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন