ডেমরা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে উঠান বৈঠক ও নির্বাচনী প্রচারণা কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার ১৫ নভেম্বর বিকেল ৪ ঘটিকায় বড় ভাঙ্গা এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, ঢাকা ৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব নবী উল্লাহ নবী। উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ডেমরা থানা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ আনিসুজ্জামান, সঞ্চালনা করেন ডেমরা থানা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম মনির মুন্সী।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য, ডেমরা থানা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি আকবর হোসেন ভূঁইয়া নান্টু। ডেমরা থানা বিএনপি'র আহ্বায়ক এস এম রেজা চৌধুরী সেলিম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ৬৬ নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মোঃ নূর হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, , ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সহ-সভাপতি মোঃ রুবেল আহমেদ রানা।
এ সময় আরো উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির নবনির্বাচিত যুগ্ম আহ্বায়ক সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম মানিক, সাবেক ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক ও ডেমরা থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী আশফাকুর রহমান আরিফ, বিএনপি নেতা এহতেশাম উদ্দিন নকীব।
উঠান বৈঠক শেষে নির্বাচনী গণ সংযোগের অংশ হিসেবে আলহাজ্ব নবী উল্লাহ নবী নেতাকর্মীদের সাথে নিয়ে এলাকার বিভিন্ন অলিগলি ও প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ভোটারদের খোঁজখবর নেন। এবং আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয় যুক্ত করার আহ্বান জানান। পরে ডগাইড় ঈদগা মাঠ এলাকায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন।
এসময় তিনি বলেন, বিগত ২০১৮ সালের নির্বাচনে এই আসন থেকে মাত্র ২ ঘন্টার ব্যবধানে জনগন আমাকে প্রায় ৭০ হাজার ভোট দিয়েছিল। বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নির্বাচনে আমাকে ঢাকা পাঁচ আসনে পুনরায় ধানের শীষ প্রতীকে নির্বাচন করার জন্য মনোনয়ন দিয়েছেন। আমি যদি নির্বাচিত হতে পারি এই এলাকায় সরকারি হাসপাতাল, খেলার মাঠ, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় স্থাপন করব। ঢাকা ৫ আসনকে সন্ত্রাস মাদক ও চাঁদাবাজ মুক্ত করবো ইনশাল্লাহ।
-খবরপ্রতিদিন/ সি.ব