বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচারের দিশারি: আইনমন্ত্রী তিন জেলা পরিষদে প্রশাসক নিয়োগ বিএসইসির নতুন চেয়্যারম্যান মাসুদ খান ভারত-পাকিস্তান কোনো বলয়ে যেতে চাই না: মির্জা ফখরুল শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় ৭ জুন প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফানের সাক্ষাৎ বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ৫ম কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত নতুন ফোন কেনার সময় যে দরকারি ফিচারগুলো আমাদের চোখ এড়িয়ে যায় ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ পৈত্রিক সম্পত্তির ‘সবুজ বাংলা মৎস্য খামারে’ চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তাহীনতায় ব্যবসায়ী
রাজধানী ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর বংশালে ৫ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০
logo

ডাকাতির প্রস্তুতিকালে রাজধানীর বংশালে ৫ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০

গতকাল ১৭ অক্টোবর ২০২৫ তারিখ রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর একটি চৌকস ও সাহসী আভিযানিক দল রাজধানী ঢাকার বংশাল থানাধীন আরমানিটোলা তিন রাস্তার মোড়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে।

আনুমানিক রাত ২০:৩০ ঘটিকার সময় ডাকাতির প্রস্তুতির জন্য সমবেত হয়ে পরিকল্পনা করার সময় ৫ জন সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ০১ টি সুইচ গিয়ার চাকু, ০২ টি ছুরি, ০১ টি দা এবং ডাকাতির কাজে ব্যবহৃত সিএনজি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের নাম ১। মোঃ তাজুল ইসলাম হৃদয় (২৯), পিতা- কদম আলী, সাং- কেদারপুর, থানা- নড়িয়া, জেলা- শরীয়তপুর, ২। আব্দুল গাফফার (৩৮), পিতা- মৃত আব্দুল কাদের, সাং- আড়পাড়া বকসিমাঝি, থানা- শ্রীনগর, জেলা- মুন্সিগঞ্জ, ৩। মোঃ জনি মোড়ল (২৯), পিতা- মৃত লালু মোড়ল, সাং- লক্ষিপুর মোড়লকান্দি, থানা- মাদারীপুর সদর, জেলা- মাদারীপুর, ৪। মোঃ আতাউর রহমান (৩৩), পিতা- মোঃ শাহদত রহমান, সাং- আমবাড়ি মধ্যপাড়া, থানা- রৌমারী, জেলা- কুড়িগ্রাম ও ৫। মোঃ শাহিন (২৫), পিতা- মোঃ হেমায়েত হোসেন, সাং- রামচন্দ্রপুর, থানা- মোকসেদপুর, জেলা- গোপালগঞ্জ বলে জানা যায়।

র‌্যাব গঠনের পর থেকে এটি দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় একটি নির্ভরযোগ্য ও আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিশেষ করে মাদক ও অস্ত্র উদ্ধার এবং অপরাধ দমনে র‌্যাব-১০ গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয় ভূমিকা পালন করছে। গোয়েন্দা নজরদারি, কার্যকর তৎপরতা ও সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে অনেক বড় অপরাধ প্রতিহত করা সম্ভব হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন