বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
logo
Breaking News
অপরাধ ডাকাতির প্রাক্কালে র‌্যাব-১০ কর্তৃক কেরাণীগঞ্জে ভুয়া র‌্যাব গ্রেফতার
logo

ডাকাতির প্রাক্কালে র‌্যাব-১০ কর্তৃক কেরাণীগঞ্জে ভুয়া র‌্যাব গ্রেফতার

গতকাল ২১/০৭/২০২৫, তারিখ র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন নেক্রজবাগ এলাকা হতে ডাকাতির প্রাক্কালে ০১ জন ভুয়া র‌্যাব গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ রিপন সরদার (২৯), পিতা- মোঃ আবুল কালাম, সাং- দক্ষিণ কুলচারিত্র, থানা- বন্দর, জেলা- নারায়ণগঞ্জ বলে জানা যায়। গ্রেফতারকালে আসামীর নিকট হতে কালো রংয়ের র‌্যাব জ্যাকেট, এক জোড়া হাতকড়া ও একটি হাতকড়ার চাবি উদ্ধার করে। 

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত আসামী মোঃ রিপন সরদার (২৯) র‌্যাবের ব্যবহৃত জ্যাকেট ও হাতকড়া বিভিন্ন স্থান হতে সংগ্রহ করে তা ব্যবহারের মাধ্যমে নুর মোহাম্মদ (৪৪) ও সজীব (৩৫)’দ্বয়সহ অজ্ঞাতনামা আসামীদের সহিত নিজেকে র‌্যাবের পরিচয় দিয়ে ভিকটিম পান্ডব সরকার (৪৩) এর কাছে থাকা ব্যবসায়িক নগদ টাকা ডাকাতি করার প্রাক্কালে স্থানীয় জনগণের সহায়তায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি মামলাসহ ০৩ টি মামলা রয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে র‌্যাব-১০ সচেষ্ট রয়েছে। 

গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

-খবরপ্রতিদিন/ সি.ব

খুঁজুন